ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ৪
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 23 July, 2022, 10:12 AM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগের মূলহোতা আজিমসহ চারজনকে আটক করেছে র‌্যাব-৭।

শুক্রবার (২২ জুলাই) রাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এরমধ্যে শুধু আজিম হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্য তিনজন বহিরাগত বলে নিশ্চিত করেছেন, র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ। ঘটনার সময় এই চারজনই সেখানে ছিলেন।

আটক হওয়া বহিরাগত তিনজনের মধ্যে বাবু ও শাফায়েত নামে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অন্যজনের নাম জানা সম্ভব হয়নি। বর্তমানে তাদের পতেঙ্গা র‌্যাব সদর দপ্তরে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৭ জুলাই রাতে ক্যাম্পাসেই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়ন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে দুষ্কৃতিকারীরা। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ছাত্রীদের নিরাপত্তাসহ চার দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status