ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সেই মিরাকল শিশু আইসিইউতে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 19 July, 2022, 2:01 PM



সেই মিরাকল শিশু আইসিইউতে

সেই মিরাকল শিশু আইসিইউতে

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মায়ের পেট ফেটে সড়কে ভূমিষ্ঠ সেই শিশু জন্ডিসে আক্রান্ত হয়েছে। সে কারণে বেসরকারি লাবিব হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্চা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসা শুরু হয়েছে শিশুটির। সোমবার রাতে শিশুটিকে স্থানান্তর করা হয়েছে। তার চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।


লাবিব হাসপাতালের পরিচালক মো. শাহ জাহান বলেন, শিশুটি কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতাল (সিবিএমসি) শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কামরুজ্জামানের তত্ত্বাবধানে ছিল। কিন্তু জন্ডিসের লক্ষণ দেখা দেওয়ায় চিকিৎসক ফটোথেরাপি দেওয়ার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে রাতে সেখানে ভর্তি করানো হয়।


ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক বলেন, শিশুটি জন্ডিসের জন্য ফটোথেরাপি দেওয়া হচ্ছে। এখন শিশুটি ভালো আছে। সার্বক্ষণিক তার খোঁজ রাখা হচ্ছে।


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজী জানান, শিশুটির চিকিৎসায় নিউনেটাল বিভাগের বিভাগী প্রধানকে প্রধান করে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।  মেডিকেল বোর্ডের মতামত অনুযায়ী শিশুটি এখনও শঙ্কামুক্ত নয়। শিশুটি জন্ডিসে আক্রান্ত, হাড় ভাঙা ও রক্তস্বল্পতা রয়েছে। মেডিকেল বোর্ডের গাইডলাইন অনুযায়ী তার চিকিৎসা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status