ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সেই মিরাকল শিশুটির হাতের হাড় ভেঙে গেছে
নতুন সময ডেস্ক
প্রকাশ: Sunday, 17 July, 2022, 2:20 PM

সেই মিরাকল শিশুটির হাতের হাড় ভেঙে গেছে

সেই মিরাকল শিশুটির হাতের হাড় ভেঙে গেছে

ময়মনসিংহের ত্রিশালে দুর্ঘটনার সময় অন্তঃসত্ত্বা নারীর পেট ফেঁটে রাস্তায় জন্ম নেওয়া শিশুটির ডান হাতের হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার হাতে প্লাস্টার করা হয়েছে। শনিবার ওই দুর্ঘটনায় মা-বাবা ও বোনকে হারিয়েছে শিশুটি।


এ তথ্য দেন শিশুটির চাচা সাগর মিয়া।


শিশুটির আত্মীয়রা জানান, দুর্ঘটনার পরপরই প্রথমে তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ময়মনসিংহ নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। স্বজনদের ভাষ্য, চিকিৎসার প্রয়োজন ও চিকিৎসকদের পরামর্শে তারা বিভিন্ন হাসপাতালে নিয়ে যাচ্ছেন।


নবজাতকের বাবার বন্ধু মো. শাহজাহান জানান, বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে ভিড় দেখে তারা নবজাতককে প্রায় ১০ কিলোমিটার দূরে কমিউনিটি বেজড হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে হাতের প্লাস্টার করানোর জন্য নগরের বেসরকারি লাবিব প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। পরে আবার কমিউনিটি বেজড হাসপাতালে নিয়ে আসেন। এরপর হাতে প্লাস্টার করিয়ে আবার তাকে লাবিব প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।


কমিউনিটি বেজড হাসপাতালের চিকিৎসক জান্নাতুল শিলা সমকালকে বলেন, শিশুটির ডান হাতের হাড় ভেঙে গেছে, সেখানে প্লাস্টার করা হয়েছে। তাছাড়া আর কোনো সমস্যা নেই।


এর আগে শনিবার প্রায় ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগমকে (৩২) ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে গিয়েছিলেন জাহাঙ্গীর আলম। সঙ্গে ছিল ছয় বছরের মেয়ে সানজিদাও। হাসপাতালে ডাক্তার দেখানোর পর বিপরীত পাশে ডায়াগনস্টিক সেন্টারে আলট্রাসনোগ্রাম করানোর জন্য রাস্তা পার হচ্ছিলেন। আর তখনই দ্রুতগামী ট্রাক চাপা দেয় তিনজনকেই।

একে একে মারা যান তিনজনই। তবে মৃত্যুর আগে প্রসব হয়ে যায় রত্নার। মায়ের গর্ভ ছেড়ে আসা নবজাতকটি পৃথিবীর আলো দেখলেও তা যেন তার সারা জীবনের জন্য অন্ধকার।


ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, দুর্ঘটনার পর থেকেই ট্রাকের চালক পলাতক, তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।









পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status