ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৫ দিনের মধ্যে সিঙ্গাপুর ছাড়তে হবে গোটাবাইয়াকে, জানেন না কোথায় যাবেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 July, 2022, 1:11 PM

১৫ দিনের মধ্যে সিঙ্গাপুর ছাড়তে হবে গোটাবাইয়াকে, জানেন না কোথায় যাবেন

১৫ দিনের মধ্যে সিঙ্গাপুর ছাড়তে হবে গোটাবাইয়াকে, জানেন না কোথায় যাবেন

বর্তমানে সিঙ্গাপুরেই রয়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। সম্প্রতি দেশ থেকে পালিয়ে সিঙ্গাপুরে আশ্রয় নেন তিনি। তবে রাজাপাকসের পরবর্তী গন্তব্য কি তা এখনও জানা যায়নি। সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, সিঙ্গাপুরও তাকে বেশিদিন আশ্রয় দিতে চায় না। তারা মাত্র ১৫ দিন থাকার অনুমতি দিয়েছে গোটাবাইয়াকে। এরপরই তাকে পাড়ি দিতে হবে নতুন কোনো আশ্রয়ে।


৭৩ বছর বয়স্ক রাজাপাকসে তার স্ত্রী এবং দুই নিরাপত্তা কর্মকর্তাকে নিয়ে সামরিক জেটে করে শ্রীলঙ্কা থেকে পালান। তারা এখনও গোটাবাইয়ার সঙ্গে আছেন। প্রথমে মালদ্বীপ এবং পরে সৌদি এয়ারলাইন্সের বিমানে করে সিঙ্গাপুর আশ্রয় নেন গোটাবাইয়া। সেখানে অজ্ঞাত এক স্থানে অবস্থান করছেন তিনি। সিঙ্গাপুর কর্তৃপক্ষ তাকে ১৫ দিন আশ্রয়ের সুযোগ দিয়েছে এবং এই সময়কাল বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই।


সূত্র আরও জানিয়েছে, রাজাপাকসে এখনও তার পরবর্তী গন্তব্য ঠিক করতে পারেননি।


১৫ দিনের সময় শেষ হয়ে গেলে তিনি কোথায় যাবেন তা এখনও স্পষ্ট নয়। আরেক সূত্রের বরাত দিয়ে নিউজ১৮ জানিয়েছে, রাজাপাকসে ভারতে আশ্রয় চেয়েছিলেন। তবে ভারত সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। ভারত চায় না শ্রীলঙ্কার জনগণ তাদেরকে নিজেদের শত্রু ভাবুক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status