ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার শোবিজে অমিতাভ বচ্চনের নাতনী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 July, 2022, 1:13 PM

এবার শোবিজে অমিতাভ বচ্চনের নাতনী

এবার শোবিজে অমিতাভ বচ্চনের নাতনী

বচ্চন পরিবারের মেয়ে তিনি। অভিনয়টা যেন তার রক্তে মিশে আছে। দাদু, দাদি থেকে শুরু করে মামা বাড়ির সকলেই বলিউডের তারকা। যদিও অভিনেত্রী নয়, বাবার ব্যবসাতেই মন দিয়েছিলেন শ্বেতা বচ্চন তনয়া। কিন্তু আচমকাই নভ্যার মনের রঙ পালটাচ্ছে!


ছবির জগতে এখনই পা না দিলেও স্ক্রিন ডেবিউটা সেরে ফেললেন তিনি। এক বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনী প্রচারের মুখ হিসাবে দেখা গেছে অমিতাভ বচ্চনের বড় নাতনিকে। মেক-আপ ব্র্যান্ডের হয়ে প্রচার সারলেন নভ্যা। ফর্মাল পোশাকে বসে ল্যাপটপ খুলছেন নভ্যা, বসে রয়েছেন চেয়ারে। পরনে সাদা শার্ট, আর গোলাপি রঙা ব্লেজার আর প্যান্ট। বিজ্ঞাপনের টিজারে ‘নিজের মূল্য’ নিয়ে কথা বলতে শোনা যাবে এই স্টার কিডকে।


এখনও সম্পূর্ণ বিজ্ঞাপনটি সামনে আসেনি। তবে ঝলকেই বাজিমাত করল নভ্যার সৌন্দর্য আর কনফিডেন্স। এই টিজার শেয়ার করে নভ্যা লেখেন, নিজের মূল্য আসলে কী? বিস্তারিত জানতে নজর রাখুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status