ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাজারে মাজারে ঘোরা বিষু পাগলার ঘরে আড়াই কোটি টাকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 14 July, 2022, 2:35 AM

মাজারে মাজারে ঘোরা বিষু পাগলার ঘরে আড়াই কোটি টাকা

মাজারে মাজারে ঘোরা বিষু পাগলার ঘরে আড়াই কোটি টাকা

কখনো স্থানীয় বাজারের প্রবেশপথে বসতেন। আবার কখনো ঘুরতেন মাজারে মাজারে। পথচারীরা বা মাজারে আসা ভক্তরা টাকা দিতেন; আবার কখনো নিজেও চেয়ে নিতেন। কুমিল্লার আমির হোসেন মুন্সি ওরফে বিষু পাগলা নামে এই ব্যক্তির মৃত্যুর পর তাঁর ঘরে মিলেছে প্রায় আড়াই কোটি টাকা।


আমিরের বাড়ি তিতাস উপজেলার গাজীপুর মাজারবাড়ি এলাকায়। এলাকাবাসীর কাছে তিনি বিষু পাগলা নামে পরিচিত। আজ বুধবার স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও এলাকাবাসীর উপস্থিতিতে আমিরের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা গণনা করা হয়। গণনা হওয়া মোট টাকার পরিমাণ ২ কোটি ৪৫ লাখ।


আমির হোসেন মুন্সী চিরকুমার ছিলেন। গণনা করা টাকা আমিরের স্বজনদের কাছে জমা রাখা হয়েছে। ব্যাংকে যৌথ হিসাব খুলে ওই টাকা রাখা হবে। ধর্মীয় প্রতিষ্ঠান ও পালিত মেয়ের বিয়ের খরচ ওই টাকা থেকে ব্যয় করার কথা উঠেছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ জুলাই আমির হোসেন মারা যান। তিনি একাই একটি ঘরে বসবাস করতেন। মৃত্যুর পর ১২ জুলাই ঘর পরিষ্কার করতে যান স্বজনেরা। এ সময় তাঁরা আলমারি খুলে দেখতে পান সেখানে টাকার বান্ডিল। পরে এলাকাবাসীকে বিষয়টি জানানো হয়। এরপর পুলিশ এসে ঘর তালাবদ্ধ করে।


বুধবার বেলা ১১টার দিকে টাকা গণনার সময় তিতাস থানা–পুলিশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর নবী, আমির হোসেন মুন্সীর বোন মুর্শিদা বেগম, বড় ভাই আউয়াল মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন। তাঁরা সভা করে টাকা গণনার সিদ্ধান্ত নেন। পরে ৪০ মিনিট মেশিনে টাকা গণনা করা হয়। এতে ২ কোটি ৪৫ লাখ টাকা, ৩ লাখ টাকার বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়।


তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, টাকাগুলো গুনে আমির হোসেনের পরিবারের সদস্যদের কাছে দেওয়া হয়েছে৷


স্থানীয় লোকজন জানান, আমির হোসেন উপজেলার কড়িকান্দি বাজারে প্রবেশপথে বসতেন। সেখানে তাঁকে পথচারীরা টাকা দিতেন। নিজেও টাকা চেয়ে নিতেন। এর আগে উপজেলার গাজীপুর জিন্দা পীরের মাজারে থাকতেন। মাজারে আসা ভক্তদের কাছ থেকে টাকা চেয়ে নিতেন। বিভিন্ন মাজারেও যেতেন। উদ্ধার হওয়া টাকার বান্ডিলগুলোর বেশির ভাগই ১০০০ ও ৫০০ টাকার নোট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status