|
সাংবাদিক সোহানা তুলির লাশ উদ্ধার
নতুন সময় ডেস্ক
|
|
সাংবাদিক সোহানা তুলির লাশ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন সোহানা তুলি। তিনি দৈনিক আমাদের সময়, দৈনিক কালের কণ্ঠে কাজ করেছেন। সর্বশেষ তিনি ২০২১ সালের মে পর্যন্ত বাংলা ট্রিবিউনে কর্মরত ছিলেন। এরপর কিছু দিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন। সম্প্রতি একটি অনলাইন শপ খুলে নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তুলি। সোহানা তুলি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন। সাব-এডিটর কাউন্সিলেরও সদস্য ছিলেন তিনি। বুধবার সকালে নন্দীতা তাবাসসুম নামে এক বান্ধবী তাকে ফোনে পাচ্ছিলেন না। ফোনে সাড়া না পেয়ে তিনি হাজারীবাগে তুলির বাসায় আসেন। দরজা নক করে সাড়া না পেয়ে নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়ে ভেতরে প্রবেশ করেন। বাসায় ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখে সবাইকে খবর দেন। ঘটনাস্থল থেকে হাজারীবাগ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ক্রাইম সিন ঘটনাস্থলের আলামত সংগ্রহ করেছে। পুলিশ জানায়, ওই বাসার ছয় তলার দ্বিতীয় তলায় থাকতেন তিনি। বান্ধবীর সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন। বিকেলে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
