|
একই পুরুষের সঙ্গে ডেটে যেতে চান সারা-জাহ্নবী! জেনে নিন কে সেই ভাগ্যবান
নতুন সময় ডেস্ক
|
![]() একই পুরুষের সঙ্গে ডেটে যেতে চান সারা-জাহ্নবী! জেনে নিন কে সেই ভাগ্যবান প্রোমোতে জাহ্নবীকে মজা করে বলতে শোনা যাচ্ছে অনেকেই নাকি তাঁদের একে অপরের অশ্লীল বা খারাপ দিক গুলো তুলে ধরতে বলেন। অন্যদিকে সারাকে তাঁর প্রাক্তন অর্থাৎ কার্তিক আরিয়ান সম্পর্কে প্রশ্ন করেন করণ। উত্তরে সারা অকপটে বলেন, "কার্তিক সকলের এক্স, তাই এখন আমারও এক্স। কেদারনাথের অভিনেত্রীর উত্তর শুনে হেসে একেবারে মাটিতে লুটিয়ে পড়ছেন জাহ্নবী। এ তো গেল সকলের আলাদা আলাদা মন্তব্য, হাসি মজার মুহূর্ত। কিন্তু আপনি কী জানেন জাহ্নবী আর সারা একই পুরুষের সঙ্গে ডেটে যেতে চান। কফি কাউচে করণ সারাকে জিজ্ঞেস করেন তিনি কার সঙ্গে ডেটে যেতে চান। প্রশ্ন শুনেই লাজে মুখ একেবারে রাঙা হয়ে যায় সারার। কিছুতেই নাম বলতে চাইছেন না। অবশেষে লাজুক মুখে জানালেন তিনি দক্ষিণী হিরো Vijay Deverakonda-এর সঙ্গে ডেটিং করতে চান। এর আগে করণের সঙ্গে কফি কাপে চুমুক দিয়ে জাহ্নবীও জানিয়েছিলেন তাঁর ক্রাশ বিজয়ের কথা। সারা আবার মজা করে জাহ্নবীর কাছে জানতে চেয়েছেন তিনি কী বিজয়কে পছন্দ করেন? সারা-জাহ্নবীর প্রেম নিয়ে করণের কফি কাউচ যে একেবারে জমে উঠবে সেই ইঙ্গিত তো প্রোমোতেই স্পষ্ট। কার্তিক প্রসঙ্গে কিন্তু একটা কথা সারা অবশ্য স্বীকার করে নিয়েছেন যে, ছেলে হিসাবে কার্তিক বেশ কিউট। কফি উইথ করণের প্রথম পর্বে রণবীর সিং আর আলিয়া ভাটের অনেক গোপন তথ্য ফাঁস হয়েছে। এবার পালা সারা আলি খান আর জাহ্নবী কপুরের। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
