ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
লাইভ নিউজে অসভ্যতা, থাপ্পড়ে প্রতিবাদ মহিলা সাংবাদিকের (ভিডিও)
একদল বলছেন, ঠিক করেছেন সাংবাদিক, ছেলেটি নিশ্চয়ই অসভ্যতা করেছিল; অন্য পক্ষ বলছে, এমনটা না-ই করতে পারতেন ওই সাংবাদিক।
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 13 July, 2022, 1:44 PM

লাইভ নিউজে অসভ্যতা, থাপ্পড়ে প্রতিবাদ মহিলা সাংবাদিকের (ভিডিও)

লাইভ নিউজে অসভ্যতা, থাপ্পড়ে প্রতিবাদ মহিলা সাংবাদিকের (ভিডিও)

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, এক মহিলা সাংবাদিক একটি ছেলেকে থাপ্পড় মেরেছেন।


ওই পাক মহিলা সাংবাদিক ঈদের দিনের ঘটনাক্রম কভার করছিলেন। তিনি যেখানে দাঁড়িয়ে খবর করছিলেন সেখানে তাঁকে ঘিরে দাঁড়িয়ে পড়েছিলেন অনেকেই। ছিলেন মহিলা ও শিশুরাও। সেখানে ছিলেন সাদা শার্ট পরা একটি ছেলেও। ছেলেটি ওই সাংবাদিকের একেবারে কাছেই দাঁড়িয়েছিল। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সাংবাদিকটি যখন তাঁর কাজে ব্যস্ত ছিলেন, তখন ওই সাদা শার্ট পরা ছেলেটি তাঁকে বিরক্ত করে। আর বিরক্ত সাংবাদিক সটান চড় কষিয়ে দেন ছেলেটিকে।


স্বভাবতই বিষয়টি নিয়ে বিভক্ত হয়ে গিয়েছেন সোশ্যাল মিডিয়ার দর্শকেরা। একদল বলছেন, ঠিক করেছেন ওই সাংবাদিক, ছেলেটি নিশ্চয়ই অসভ্যতা করেছিল; অন্য পক্ষ বলছে, এমনটা না-ই করতে পারতেন ওই সাংবাদিক। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার পক্ষে বিপক্ষে নানা মত ও মন্তব্য দেখা গিয়েছে। তবে সব মিলিয়ে অধিকাংশেরই মত ওই মহিলা সাংবাদিক এত দ্রুত মেজাজ না হারাতেই পারতেন!


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status