সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় যুবলীগ কর্মী মমিনুল নিহত
মুহাম্মদ ইউসুফ খাঁন
প্রকাশ: Wednesday, 29 June, 2022, 11:05 PM
সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় যুবলীগ কর্মী মমিনুল নিহত
সীতাকুণ্ড মমিনুল হক নামে এক যুবলীগ কর্মী (৪৭) একদল সন্ত্রাসীর উপর্যোপুরী ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
তিনি মুরাদপুর ইউনিয়ন এর হাসনাবাদ গ্রামের মৃত ইমাম শরীফের পুত্র এবং স্হানীয় ইউপি সদস্য মো. আকবর মেম্বার এর ছোট ভাই।
মুমিনুল বুধবার সন্ধ্যায় ফকিরহাট যাওয়ার পথে মুখোশধারী একদল সন্ত্রাসীর উপর্যোপূরী ছুরিকাঘাতে মারাত্মক জখম হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে কেউ জানাতে পারেননি।
নিহত মমিনুল হক স্হানীয় যুবলীগ কর্মী বলে জানা গেছে।