ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
উপজেলা পরিষদের ভেতরে প্রকাশ্যে যুবককে পিটিয়ে জখম
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 June, 2022, 10:21 PM

উপজেলা পরিষদের ভেতরে প্রকাশ্যে যুবককে পিটিয়ে জখম

উপজেলা পরিষদের ভেতরে প্রকাশ্যে যুবককে পিটিয়ে জখম

রাজশাহীর বাগমারায় পাওনা চাওয়াকে কেন্দ্র করে উপজেলা পরিষদের ভেতরে প্রকাশ্যে এক যুবককে রড দিয়ে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। আহত ওই যুবকের নাম জাকিরুল ইসলাম (২৫)। তিনি উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার পাহাড়াপুর মহল্লার কাজিমদ্দিনের ছেলে। তাঁকে আশংকা জনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এই বিষয়ে আহত যুবকের বড় ভাই আলমগীর হোসেন বাদী হয়ে ছাত্রলীগ নেতা ভবানীগঞ্জ পৌরসভার উত্তর একডালা মহল্লার রফিকুল ইসলামের ছেলে নাদিরুজ্জামান মিলন, একই পৌরসভার হিন্দুপাড়া মহল্লার ডিএম ফজলুর ছেলে লিটন হোসেন এবং দরগাপাড়া মহল্লার মজিবর রহমানের ছেলে রবিউল ইসলামের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় তরুণ লিটন হোসেনের সঙ্গে জাকিরুল ইসলামের টাকা পয়সা নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার ২৯ জুন, দুপুরে পাওনা টাকার ঘটনায় বিরোধ মীমাংসার জন্য উভয় পক্ষকে উপজেলা পরিষদের ভেতরে ডেকে নেন তারা। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে ছাত্রলীগ নেতার নির্দেশে লিটন, রবিউলসহ কয়েকজন যুবক জাকিরুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে।

এ সময় মাথায় আঘাত করলে গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন জাকিরুল ইসলামকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

এই বিষয়ে আহত যুবকের বড় ভাই জানান, তাঁর ভাইয়ের মাথায় চারটি শেলাই দিতে হয়েছে। উপজেলা পরিষদের ভেতরে নির্মমভাবে পিটিয়ে জখম করা হয়েছে।

এই বিষয়ে অভিযুক্ত ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি নাদিরুজ্জামান মিলন বলেন, তিনি ঘটনাস্থলে থাকলেও হামলার সঙ্গে জড়িত নন। তিনি শুনেছেন টাকা পয়সা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  

বাগমারা থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক এখলাছুর রহমান বলেন, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status