ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কোনো দেশই নিখুঁত নয়: মার্কিন রাষ্ট্রদূত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 June, 2022, 10:01 PM

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কোনো দেশই নিখুঁত নয়: মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কোনো দেশই নিখুঁত নয়: মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র বা বাংলাদেশ কোনো দেশই একেবারে নিখুঁত নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। যুক্তরাষ্ট্রের ২৪৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় মার্কিন দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বুধবার সন্ধ্যায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মার্কিন রাষ্ট্রদূত বলেন- যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবস হলো লাল, সাদা ও নীল রঙের একটি দিন। একটি গৌরবের দিন, একটি দেশপ্রেমের দিন। একটি দিন আমরা স্মরণ করি, যা একটি রক্তক্ষয়ী স্বাধীনতাযুদ্ধের মধ্য দিয়ে আমাদের দেশের জন্ম হয়েছিল। একটি দিন, যখন আমরা সম্মান জানাই আমাদের গণতন্ত্রকে নিরাপদ রাখতে আমাদের পূর্বপুরুষদের করা আত্মত্যাগের প্রতি।’

তিনি বলেন, ‘এ বছর বাংলাদেশের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্‌যাপনের সময়টিতে, আমরা রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া আরেকটি দেশের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা শ্রদ্ধা জানাই, এমন একটি দেশকে যেটি অনেক প্রতিকূলতা জয় করে এসেছে এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কী বয়ে আনবে এবং বাংলাদেশ ভবিষ্যতের জন্য কী নিয়ে আসবে সেই প্রত্যাশায় আমরা অধীরভাবে অপেক্ষা করছি।’

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের দুই দেশের কোনোটিই একেবারে নিখুঁত নয়। আমেরিকার প্রতিষ্ঠাতারা আরও নিখুঁত একটি ঐক্য গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আমরা আমেরিকানরা এই চ্যালেঞ্জটাকে গুরুত্বের সঙ্গে নেই, যখন আমাদের গণতন্ত্রের দুর্বলতাগুলোকে মোকাবিলা করি।’

পিটার আরও বলেন, ‘আমেরিকায় স্বাধীনতা দিবস একটি উৎসবমুখর দিন। বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে একসঙ্গে সময় কাটানোর দিন। বারবিকিউ, প্যারেড ও আতশবাজির দিন। এ কারণে এ বছর আমরা স্বাধীনতা দিবসের দিনটি অনেকটা সেভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছি, যেভাবে নিজ দেশে পালন করতাম- জিনস, স্লাইডার ও হটডগ, ডিপ-ফ্রায়েড ওরিওস, খেলাধুলা আর গানবাজনার মধ্য দিয়ে এবং অবশ্যই আপনাদের সবার সঙ্গে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status