ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবাসহ সিএনজি জব্দ, চালক আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 27 April, 2026, 6:47 PM

নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবাসহ সিএনজি জব্দ, চালক আটক

নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবাসহ সিএনজি জব্দ, চালক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন বাস স্টেশন এলাকায় (সিএনজি) থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯  হাজার ৮০০পিস ইয়াবা জব্দ করেছে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশের গোয়েন্দা।

এ ঘটনায় সিএনজির চালককে আটক করা হয়েছে।

আটক ব্যক্তি জান্নাত উল্লাহ সাঈদ (১৯)। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর  ইউনিয়নের ইসলামপুর  গ্রামের মো; হাসান  ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, 
সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার  দিকে পুলিশের নিজস্ব গোয়েন্দার গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি পুরাতন বাস স্টেশনের এলাকায় তল্লাশি জোরদার করে। 

এ সময় নাইক্ষ্যংছড়ি থেকে রামুগামী একটি সন্দেহভাজন সিএনজি থামানো হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক কোনো অবৈধ বস্তু বহনের বিষয়টি অস্বীকার করেন। তবে পরে তল্লাশি চালিয়ে সিএনজির চালকের আসনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ইয়াবার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে মোট ৯ হাজার ৮০০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় চালক মো. জান্নাত উল্লাহ সাঈদ  আটক করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে।নাইক্ষ্যংছড়ি থানা'র ওসি (তদন্ত) মো: একরাম উল্লাহ জানান, নাইক্ষ্যংছড়ি  উপজেলায় মাদক পাচার, চোরাচালান পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
 
আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়ের করা সম্পন্ন হলে যথাসময়ে  বন্দরবান জেলে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status