ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
মহাখালীতে সড়ক দুর্ঘটনায় চিলমারীর বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 27 April, 2026, 6:43 PM

মহাখালীতে সড়ক দুর্ঘটনায় চিলমারীর বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

মহাখালীতে সড়ক দুর্ঘটনায় চিলমারীর বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

রাজধানীর মহাখালী আমতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার মেয়ে নীলিমা রানী সুমনা (২৫)।

রবিবার (২৬ এপ্রিল) রাত ৮টা ৪৮ মিনিটে -এর ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে শনিবার রাতে মহাখালীর আমতলী এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হলে পথচারীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

নিহত সুমনা কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ছোট কুষ্টারী গ্রামের বাসিন্দা সুবাস চন্দ্র বর্মনের বড় মেয়ে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি  (আইএইচটি)-এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।

তবে ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট থানাকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status