|
নরসিংদী জেলার পলাশ থানার যুবদলের ওয়ার্ড কমিটির পুনর্গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() নরসিংদী জেলার পলাশ থানার যুবদলের ওয়ার্ড কমিটির পুনর্গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত যুবদলের ওয়ার্ড কমিটির পুন: গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেন পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নেসার আহমেদ খান, সদস্য সচিব,বখতিয়ার হোসেন ভূঁইয়া, নরসিংদী জেলার পলাশ উপজেলার মহিলা দলের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আয়েশা আক্তার চম্পা, উপজেলা, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান শিমু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা, চেয়ারম্যান প্রার্থী, ইকবাল হোসেন ,বর্তমান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আবু বকর সিদ্দিক, চরসিন্দুর ইউনিয়ন যুবদলের সভাপতি সবুজ সরকার, সাধারণ সম্পাদক তোফাজ্জল খান, সাংগঠনিক সম্পাদক , মোফাজ্জল হোসেন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ পাপুল ভূঁইয়া প্রমুখ ও অনুষ্ঠানে বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন যে দলকে সুশৃংখল রাখতে হলে দলের নিয়ম কানুন মেনে চলতে হবে। অনুষ্ঠানে পলাশ উপজেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তার বক্তৃতায় বলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক নির্দেশনায় ডক্টর আব্দুল মঈন খান স্যারের আদর্শে অনুপ্রাণিত হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তাহলে দেশ ও জনগণের উন্নতি হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
