|
যমুনার চরে বাদামের বাম্পার ফলন: কৃষকের মুখে স্বস্তির হাসি
নতুন সময় প্রতিনিধি
|
![]() যমুনার চরে বাদামের বাম্পার ফলন: কৃষকের মুখে স্বস্তির হাসি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার যমুনার চরে ৩০ হেক্টর জমিতে বাদামের আবাদ হয়েছে, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১০ হেক্টর। পাশাপাশি পেঁয়াজ, ভুট্টা, মরিচ, কালোজিরা, গম, মটরশুঁটি, মিষ্টি আলু ও সূর্যমুখীসহ বিভিন্ন ফসলেরও চাষ হয়েছে। চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল এলাকার চর ঘুরে দেখা যায়, কৃষকরা জমি থেকে বাদাম তুলতে ব্যস্ত সময় পার করছেন। নারীরাও বাদাম ছাড়ানোর কাজে অংশ নিচ্ছেন। কৃষকদের ভাষ্য, বাদাম চাষে অতিরিক্ত সার, বিষ ও সেচের প্রয়োজন হয় না। ফলে খরচ কম, লাভ বেশি। স্থানীয় কৃষক দুলাল ফকির বলেন, দুই বিঘা জমিতে বাদাম চাষ করে ভালো ফলন পেয়েছি। বাজারদর ভালো থাকলে ৭০ থেকে ৮০ হাজার টাকার বাদাম বিক্রি করতে পারবো। কৃষক সুরুজ বলেন, পাইকাররা জমি থেকেই বাদাম কিনে নেয়, তাই বাড়তি খরচ নেই। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুর রহমান বলেন, চরাঞ্চল এখন কৃষকদের জন্য সম্ভাবনার জায়গা হয়ে উঠেছে। চলতি মৌসুমে উপজেলায় ৮০ থেকে ৯০ মেট্রিক টন বাদাম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
