ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনী মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মোঃ সিয়াম হোসেন, বেলকুচি
প্রকাশ: Saturday, 13 June, 2026, 12:07 PM

বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনী মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনী মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনী মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, গবেষণাধর্মী চিন্তাভাবনা এবং বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করে উপস্থিত অতিথিদের প্রশংসা অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ আমিরুল ইসলাম খান। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিজ্ঞানভিত্তিক জ্ঞান, সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তিনি তরুণ প্রজন্মকে গবেষণা ও নতুন নতুন উদ্ভাবনে উদ্বুদ্ধ হওয়ারও আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status