ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
সৌদিতে ঈদুল আজহা ৯ জুলাই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 June, 2022, 12:23 AM

সৌদিতে ঈদুল আজহা ৯ জুলাই

সৌদিতে ঈদুল আজহা ৯ জুলাই

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে মধ্যপ্রাচ্যে। সে অনুযায়ী সৌদি আরব, আরব আমিরাত, কাতার, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৯ জুলাই।

এর আগে চাঁদ দেখা যায়নি বলে ১০ জুলাই ঈদ উদযাপন করার ঘোষণা দেয় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং ও ব্রুনাই।

ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখ মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিকে বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

দেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। নম্বরগুলো হচ্ছে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করেছে ফাউন্ডেশনের পক্ষ থেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status