ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
পদ্মা সেতুতে পিকআপ ভ্যান উল্টে আহত ৩
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 27 June, 2022, 7:41 PM

পদ্মা সেতুতে পিকআপ ভ্যান উল্টে আহত ৩

পদ্মা সেতুতে পিকআপ ভ্যান উল্টে আহত ৩

পদ্মা সেতুতে একটি পেঁয়াজবাহী পিকআপ ভ্যান উল্টে ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুন) বিকেল পৌনে ৬টার দিকে মাওয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। লৌহজং থানার ওসি আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, দুর্ঘটনার কারণে পিকআপে থাকা ১৩৪ বস্তা পেঁয়াজ ছিটকে রাস্তায় পড়ে গেছে এবং সেতুর নিরাপত্তার কাজে নিয়োজিত থাকা একটি গাড়িও দুর্ঘটনার শিকার হয়েছে। এ জন্য মূল সেতুতে ধীরগতিতে যান চলাচল করছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি পিকআপ ভ্যান মাওয়া প্রান্তের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসে। এরপর সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পেঁয়াজের মালিক সাহেদ জানান, ফরিদপুর থেকে ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিলেন তিনি। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এসে তার পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে তার অনেক পেঁয়াজ রাস্তায় পড়ে যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status