ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
৫ থেকে ১২ বছর বয়সীরা ফাইজারের টিকা পাবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 27 June, 2022, 6:28 PM

৫ থেকে ১২ বছর বয়সীরা ফাইজারের টিকা পাবে

৫ থেকে ১২ বছর বয়সীরা ফাইজারের টিকা পাবে

দেশে করোনা সংক্রমণ ফের বাড়ছে। এ পরিস্থিতিতে পাঁচ থেকে বারো বছর বয়সী শিশুদের ফাইজারের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।

সোমবার (২৭ জুন) দুপুরে রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি বলেন, যাদের জন্ম নিবন্ধন নেই, তাদের দ্রুত সময়ের মধ্যে করে নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছি। এছাড়া, কোরবানির পশুর হাটে স্বাস্থ্য বিধি অনুসরণ করে চলার আহ্বান জানান সেব্রিনা ফ্লোরা।

এর আগে করোনা মোকাবিলায় বাংলাদেশকে আরও ৪০ লাখ ফাইজারের টিকা অনুদান দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে বলা হয়, বাংলাদেশকে ফাইজারের টিকার আরও চার মিলিয়ন (৪০ লাখ) রেডি টু ইউজ ডোজ অনুদান দিতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অনুদান দেওয়া মোট টিকার সংখ্যা ৬৮ মিলিয়নেরও বেশি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status