ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
পদ্মা সেতুতে গাড়ি পার্কিং করায় জরিমানা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 27 June, 2022, 6:22 PM

পদ্মা সেতুতে গাড়ি পার্কিং করায় জরিমানা

পদ্মা সেতুতে গাড়ি পার্কিং করায় জরিমানা

স্বপ্নের পদ্মা সেতুতে অবৈধ পার্কিং করার অপরাধে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে প্রাইভেটকার চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর দেড়টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর প্রাইভেটকার চালক ফখরুল আলমকে ১ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কুমিল্লা থেকে প্রাইভেটকারযোগে চালক ও আরও ৫ যুবক পদ্মা সেতু দেখতে আসেন। মাওয়া টোল প্লাজায় টোল আদায় করে সেতুর  উপর ওঠেন তারা। মাঝ সেতুতে প্রাইভেটকার থামিয়ে সেলফি তুলছিলেন।

পদ্মা সেতুতে গাড়ি পার্কিং অবৈধ, তাই প্রাইভেটকার চালককে জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে পদ্মা সেতুতে গাড়ি পার্কিং না করায় তাকে সতর্ক করে দেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status