ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ২১০১
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 27 June, 2022, 6:19 PM

দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ২১০১

দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ২১০১

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুইজনের মৃত্যু এবং দুই হাজার ১০১ জন রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া দু’জনই ঢাকার বাসিন্দা। এর মধ্যে একজন নারী, একজন পুরুষ।

সোমবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গতকাল (রোববার) করোনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ৬৮০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭৯ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৯২০টি এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৮২০টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ২০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৬৭ হাজার ২৭৪ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৪২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৬ হাজার ৮৬৭ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status