ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
বেশি লিচু খেলে কী হয় জানেন? দিনে ক’টির বেশি খাওয়া একদম উচিত নয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 24 May, 2022, 2:13 PM

বেশি লিচু খেলে কী হয় জানেন? দিনে ক’টির বেশি খাওয়া একদম উচিত নয়

বেশি লিচু খেলে কী হয় জানেন? দিনে ক’টির বেশি খাওয়া একদম উচিত নয়

লিচু খুবই সুস্বাদু একটি ফল। কিন্তু বেশি লিচু খেলে নানা ধরনের সমস্যা হতে পারে। রোজ কতগুলির বেশি লিচু খাবেন না?

গরমে প্রচুর সুমিষ্ট ফল বাজারে আসে। আম, তরমুজের মতোই এই সময়ে বাজারে ওঠে লিচুও। এটি অনেকেরই খুব প্রিয় ফল। কিন্তু সুস্বাদু ফল মানেই যে যথেচ্ছ পরিমাণে খাওয়া যাবে, তাও নয়। রোজ কতগুলি লিচু খাওয়া উচিত— সেটি জানেন কি? তার বেশি খেলেই বা কী হতে পারে?

তবে তার আগে জেনে নেওয়া দরকার, লিচুর উপকারিতার বিষয়েও। কী কী উপকারী জিনিস থাকে লিচুতে?

প্রচুর ভিটামিন সি থাকে। এটি রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে।

প্রচুর খনিজ লবণ, ক্যালসিয়াম, আয়রন থাকে এতে।

অলিগোনল নামে একটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।

এর পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

থিয়ামিন ও নিয়াসিন নামে উপাদান রয়েছে লিচুতে। এগুলি মেটাবলিজম বাড়ায়। ক্যানসারের আশঙ্কা কমায়।

কিন্তু এসব থাকা সত্ত্বেও বেশি পরিমাণে লিচু খাওয়া উচিত নয়। কেন জানেন?

বেশি লিচু খেলে তা রক্তে গ্লুকোজের মাত্রা ব্যাপক হারে কমিয়ে দিতে পারে। তাই যাঁরা ডায়াবিটিসের ওষুধ খান, তাঁরা লিচু খাওয়ার সময়ে সতর্ক থাকবেন। নাহলে গ্লুকোজের পরিমাণ মারাত্মক কমে যেতে পারে।

শিশুদের কখনও খালি পেটে লিচু খাওয়াবেন না। তাতে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।

লিচু রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তবে অতিরিক্ত লিচু খেলে তা রক্তচাপের মাত্রা অস্বাভাবিকভাবে কমিয়ে দেয়। এতে মাথাঘোরা বা অন্য সমস্যা দেখা দিতে পারে। যাঁরা লোপ্রেশারের সমস্যায় ভুগছেন, তাঁরা বেশি মাত্রায় লিচু খাবেন না।

বেশি লিচু একসঙ্গে খেলে শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, বমির মতো সমস্যা হতে পারে।

১০০ গ্রাম লিচুতে ৬৬ ক্যালোরি থাকে। বেশি লিচু খেলে তা ওজন বাড়িয়ে দিতে পারে। ফলে মেদবহুল মানুষের বেশি লিচু খাওযা উচিত নয়।

অন্য ফলের সঙ্গে লিচু খাবেন না। কারও কারও এতে অ্যালার্জির সমস্যা হতে পারে।

কতগুলি লিচু একবারে খেতে পারেন?

সারা দিনে ১০-১২টির বেশি লিচু খাওয়া উচিত নয়। আর একবারে ৮-১০টির বেশি নয়। এই পর্যন্ত বিষয়টি নিরাপদ। তবে কোনও সমস্যায় চিকিৎসকরের পরামর্শ নেওয়া উচিত। আর কতগুলি লিচু আপনার খাওয়া উচিত, তা বিশেষজ্ঞের থেকে ভালো করে জেনে নেওয়া উচিত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status