ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন বাজারে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 24 May, 2022, 2:15 PM

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন বাজারে

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন বাজারে

বর্তমান সময়ের জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড চীনের রিয়েলমি বাংলাদেশের বাজারে রোববার (২২ মে) নতুন দুটি স্মার্টফোন উন্মোচন করেছে। রিয়েলমি ৯ এবং রিয়েলমি সি৩৫। ভালো ছবি তুলতে এবং ভিডিও করতে রিয়েলমি ৯ ফোনটিতে ব্যবহার করা হয়েছে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা। উন্মোচন অনুষ্ঠানে রিয়েলমি ৯-এর বিস্তারিত তুলে ধরা হয়। রিয়েলমি সি৩৫ ফোনের ফিচার পরবর্তীতে জানানো হবে।
 
ডিসপ্লে: রিয়েলমি ৯ ফোনটিতে থাকছে ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের সবচেয়ে বড় সুবিধা হলো পিক্সেলগুলো নিজ থেকেই আলো তৈরি করতে পারে, যার কারণে সূর্যের আলোতেও কোনো সমস্যা ছাড়াই স্ক্রীন দেখা সম্ভব। বর্তমান সময়ে প্রিমিয়াম বাজেটের ফোনে সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়। রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট, যা স্ক্রলিং এবং সুইপিংয়ের জন্য পারফেক্ট। পাশাপাশি গেম খেলা যাবে কোনো ধরনের অসুবিধা ছাড়াই। ডিসপ্লে রেজুলেশন ১০৮০ বাই ২৪০০ পিক্সেল। আঘাত পেলে ডিসপ্লে যাতে সহজে ভেঙে না যায় সে জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫।

ক্যামেরা: সর্বাধুনিক এইচএম ৬ সেন্সরসহ রিয়েলমি ৯ ফোরজি ডিভাইসটিতে ১০৮ মেগাপিক্সেল প্রোলাইট হাই-কোয়ালিটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যার দরুন মিনিমাম আলোতেও ঝকঝকে ছবি তোলা সম্ভব হবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে থাকছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। তবে পেছনের ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সাথে সামনের ১৬ মেগাপিক্সেল একটু কমই হয়ে গেল। সামনে ও পেছনে দুই দিকের ক্যামেরা দিয়েই ১০৮০ পিক্সেলের ভিডিও করা যাবে।

প্রসেসর: ডিভাইসটিতে আছে ৬ ন্যানোমিটার কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর, যা আগের জেনারেশনের তুলনায় আপডেটেড এবং পাওয়ার কনজাম্পশন অনেক কম হবে। ওএস হিসেবে আছে গুগলের সবশেষ অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১২।

মেমোরি: ফোনটি দুটি ভেরিয়েন্টে বাজারে এসেছে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনটির স্টোরেজ বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে। ভারী অনলাইন গেম খেলতে সমস্যা হবে না। আপাতত ৮ জিবি ভ্যারিয়েন্টের ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে।

ব্যাটারি: ৩৩ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধাসহ ফোনটিতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ৩১ মিনিটে ৫০ শতাংশ এবং ৭৫ মিনিটে শতভাগ চার্জ হবে।

দাম: ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রমের রিয়েলমি ৯ ফোরজি ফোনটি দাম পড়বে ২৬ হাজার ৯৯০ টাকা। সানবার্স্ট গোল্ড, স্টারগেজ হোয়াইট এবং মিটিওর ব্ল্যাক এ তিনটি দারুণ রঙে ফোনটি পাওয়া যাচ্ছে।

একনজরে স্পেসিফিকেশন, রিয়েলমি ৯

র‌্যাম: ৮ জিবি
রম: ১২৮ জিবি
প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর
ডিসপ্লে: ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে

রেজুলেশন: ১০৮০ বাই ২৪০০ পিক্সেল
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
দাম: ২৬ হাজার ৯৯০ টাকা


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status