ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
উইন্ডিজ সফরের জন্য চমক রেখে দল ঘোষণা বাংলাদেশের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 24 May, 2022, 2:24 PM

উইন্ডিজ সফরের জন্য চমক রেখে দল ঘোষণা বাংলাদেশের

উইন্ডিজ সফরের জন্য চমক রেখে দল ঘোষণা বাংলাদেশের

চলমান শ্রীলঙ্কা সিরিজ শেষে আগামী জুন মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরে করবে বাংলাদেশ দল। এবার ক্যারিবীয় সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। এ সফরে যাওয়ার আগে আজ রোববার তিন ফরম্যাটের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্ত দল দিয়েছে বিসিবি। যেখানে হজ পালনের জন্য ছুটি নেওয়ায় কোনো ফরম্যাটেই নাম নেই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। ছুটির গুঞ্জন থাকলেও তিন ফরম্যাটের দলেই আছেন সাকিব আল হাসান। এছাড়াও ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরেছেন এনামুল হক বিজয় আর অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

টেস্ট দলে ফেরানো হয়েছে আলোচিত পেসার মুস্তাফিজুর রহমানকে। ২০২১ সালের জানুয়ারিতে সবশেষ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ফরম্যাটে খেলেছিলেন তিনি। আবারও সেই উইন্ডিজ দিয়েই সাদা পোশাকের ক্রিকেটে ফিরছেন। একই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পেয়ে বাদ পড়া পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন ফিরছেন সাদা বলের দুই সংস্করণে।

বড় চমক বিজয়ের ফেরা। ২০১৯ সালে শ্রীলঙ্কা সফরে সবশেষ ওয়ানডে খেলেছিলেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। আর টি-টোয়েন্টি খেলেছিলেন ৭ বছর আগে ২০১৫ সালে জিম্বাবুয়ে সিরিজে। লম্বা সময় পর এই দুই সংস্করণের দলে ফিরলেন তিনি।

এছাড়া চোট কাটিয়ে ফিরেছেন তাসকিন আহমেদ আর মেহেদী হাসান মিরাজ। মিরাজ ওয়ানডে আর টেস্টে আছেন, তাসকিন আছেন শুধু ওয়ানডেতে। তবে ইনজুরির কারণে কোনো স্কোয়াডেই নাম নেই নাঈম হাসান আর শরীফুল ইসলামের।

সাকুল্য টেস্টের জন্য ১৬, ওয়ানডে ১৭ আর টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি। এই সফরের জন্য আগামী মাসের শুরুতে উড়াল দেবে দল। ১৬ জুন শুরু হবে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজ। ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। ৭ জুলাই গানায়ায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি। এরপর তিনটি ওয়ানডে ম্যাচ হবে গায়ানাতেই। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status