ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
আরেক পরিচালকের সঙ্গে মিথিলার প্রেমের গুঞ্জন!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 24 May, 2022, 1:06 PM

আরেক পরিচালকের সঙ্গে মিথিলার প্রেমের গুঞ্জন!

আরেক পরিচালকের সঙ্গে মিথিলার প্রেমের গুঞ্জন!

আবারো আলোচনায় রাফিয়াত রশিদ মিথিলা। টালিগঞ্জে গুঞ্জন চাউর হয়েছে। পরিচালক দেবালয় ভট্টাচার্যের সঙ্গে নাকি বিশেষ বন্ধুত্ব তৈরি হয়েছে তার। সহজভাবে যদি বলা যায়, এই পরিচালকের সঙ্গে নাকি নতুন প্রেমে মজেছেন তিনি। তবে ভারতীয় সংবাদমাধ্যমে দেবালয় জানান, তারা শুধু বন্ধু, এর বাইরে তাদের কোনো সম্পর্ক নেই।

সাবেক স্বামী তাহসানের সঙ্গে ডিভোর্সের পর একসঙ্গে কাজ করতে গিয়ে কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির প্রেমে পড়েছিলেন বাংলাদেশি অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশীদ মিথিলা। পরবর্তীতে তাকে বিয়েও করেন। দুই বছরের বেশি সময় ধরে সংসারও করছেন। আর এরই মধ্যে কলকাতার আরেক পরিচালকের সঙ্গে মিথিলার বিশেষ সম্পর্ক নিয়ে টলিউডে গুঞ্জন চরমে।

তবে ভারতীয় একটি গণমাধ্যমকে দেবালয় জানান, ‘মিথিলার সঙ্গে পরিচয় ছিল না। শুটিং সেটে আলাপ হয়েছে। ওর সঙ্গে বন্ধুত্বটা খুব ভালো। অসম্ভব ইন্টারেস্টিং, শিক্ষিত এবং বুদ্ধিমতী একজন নারী মিথিলা। মিথিলার সঙ্গে শুধুই তার বন্ধুত্বের সম্পর্ক।

চারদিকে কথা ছড়াচ্ছে, নতুন প্রেমে মজেছেন আপনি? এমন প্রশ্নের উত্তরে দেবালয় বলেন, ‘হ্যাঁ, এটা সবাই মজা করে করছেন। নানা ধরনের কথা ছড়াচ্ছে, আমার কানেও আসছে। তবে আমি খুব ইনজয় করছি। তবে মিথিলার মতো বন্ধু পেলেই আমার ভালোই লাগবে। মিথিলা কলকাতা থাকলে চা খেতাম, কফি খেতাম ভালোই লাগত আমাদের।’

মিথিলার ‘বিশেষ বন্ধুত্ব’ তৈরি হয়েছে। যেটি প্রেমের সম্পর্কের দিকেই ইঙ্গিত করছে। এ বিষয়ে দেবালয় ভট্টাচার্য কোনো উত্তর দেননি। তবে তার বক্তব্য, মিথিলাকে নিয়ে সৃজিতের সঙ্গে আমার ভালো কথা হয়। আমি সৃজিতকে শ্রদ্ধা করি। আমি আর সৃজিত অনেকদিনের পরিচিত। তাই আমি চাই না কেউ অন্যদিকে ইঙ্গিত করুক। আমি চাই আমাদের সম্পর্ক বন্ধুত্ব সেটা অটুট থাকুক। আমার মনে হয় না এ নিয়ে ওদের মধ্যে কোনো সমস্যা হয়েছে বা আগামীতে হবে।’

বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ভালোবেসে ২০০৬ সালে বিয়ে করেন গায়ক ও অভিনেতা তাহসান রহমানকে। তাদের ঘরে একমাত্র সন্তান মেয়ে আইরা। ২০১৭ সালে বিচ্ছেদ হয় তাহসান-মিথিলার। এরপর ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিত মুখার্জিকে ভালোবেসে বিয়ে করেন মিথিলা। সূত্র: নজরবন্দি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status