ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ সেই তামান্নার মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 10 May, 2022, 2:17 PM

সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ সেই তামান্নার মৃত্যু

সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ সেই তামান্নার মৃত্যু

দ্বিতীয় স্বামীর ঘর করা হলো না তামান্নার। মৃত্যুর কাছে হার মেনে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

সোমবার রাতে দাহ্যপদার্থে পুড়ে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই গৃহবধূর।

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় তামান্নার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর তার মরদেহ মঙ্গলবার রাতের দিকে সাতক্ষীরায় পৌঁছাতে পারে।

তামান্না খাতুন সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের বড়কাশিপুর গ্রামের শেখ আব্দুল হকের মেয়ে।

উল্লেখ্য, তামান্নার সঙ্গে বছর দুয়েক আগে কলারোয়ার তুলসিডাঙা গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাদ্দাম হোসেনের মোবাইল ফোনের মাধ্যমে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। পরে মোবাইল ফোনের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। এর দুই বছরের মধ্যেও সাদ্দাম হোসেন দেশে না ফেরায় তামান্না প্রথম স্বামীকে তালাক দেন। তার বাবা শেখ আব্দুল হক পুরাতন সাতক্ষীরার শেখ ফরহাদ হোসেনের সঙ্গে তামান্নার দ্বিতীয় বিয়ে দেন গত ১৫ এপ্রিল। এরই মধ্যে সাদ্দাম বিদেশ থেকে বাংলাদেশে ফিরে আসে। তামান্নার সঙ্গে ফরহাদের বিয়ে হয়েছে এটা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে আত্মঘাতী হয়ে ওঠে সাদ্দাম হোসেন।

গত ৫ মে তামান্না খাতুন তার দ্বিতীয় স্বামী শেখ ফরহাদ হোসেনকে নিয়ে কপোতাক্ষ নদের পাড়ে সন্ধ্যায় গল্প করছিলেন। এসময় সাদ্দাম হোসেন নিজ দেহে দাহ্যপদার্থ ঢেলে আগুন ধরিয়ে সরাসরি তামান্নাকে জড়িয়ে ধরে বলে দুইজন একসঙ্গে মরতে চাই। এতে তামান্নাও মারাত্মকভাবে দগ্ধ হন। এমন অবস্থায় দ্বিতীয় স্বামী ফরহাদ হোসেনের হাতেও আগুনের ছ্যাঁকা লাগে। গুরুতর আহত তামান্না ও সাদ্দামকে উদ্ধার করে প্রথমে পাটকেলঘাটা, পরে খুলনা এবং সর্বশেষ ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তামান্নার দেহের ৪০ শতাংশেরও বেশি পুড়ে যাওয়ায় তার মৃত্যু ঘটে। অপরদিকে একই ইউনিটে চিকিৎসাধীন সাদ্দাম হোসেনের অবস্থাও আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, সাদ্দামকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তুহিন হোসেন নামের আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় আরও বলেন, এসব ঘটনা নিয়ে তামান্নার বাবা শেখ আব্দুল হক সাদ্দাম হোসেনসহ কয়েকজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলার অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status