ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশে বসেই অস্ট্রেলিয়ায় চাকরি, বেতন বছরে ৭৯ লাখ টাকা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 10 May, 2022, 2:05 PM

বাংলাদেশে বসেই অস্ট্রেলিয়ায় চাকরি, বেতন বছরে ৭৯ লাখ টাকা

বাংলাদেশে বসেই অস্ট্রেলিয়ায় চাকরি, বেতন বছরে ৭৯ লাখ টাকা

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) দেশে বসেই অস্ট্রেলিয়ার আইসিটি খাতে বাংলাদেশিদের চাকরির সুযোগ দিচ্ছে। সম্প্রতি বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, বোয়েসেলের ব্যবস্থাপনায় এবং অস্ট্রেলিয়ান কোম্পানি স্টারনিং গ্রুপ, অস্ট্রেলিয়ার তত্ত্বাবধানে আইটি সেক্টরে অস্ট্রেলিয়ার বিভিন্ন কোম্পানিতে আইটি স্পেশালিস্ট হিসেবে বাংলাদেশে অবস্থান করে ভার্চ্যুয়ালি কাজ করার দক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে।

যেসব পদে লোক নেওযা হবে : পেগা ডেভেলপার বা ইঞ্জিনিয়ার পদে ১০ জন, পিএইচপি বা সিম্পনি ডেভেলপার পদে ১০ জন, সেলসফোর্স ডেভেলপার পদে ১০ জন এবং ডট নেট ডেভেলপার পদে ১০ জন নেওয়া হবে।

প্রাথমিকভাবে এসব পদে বাংলাদেশে অবস্থান করে কাজ করতে হবে। চাকরির দক্ষতা সন্তোষজনক হলেও অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগও রয়েছে।

আবেদন যোগ্যতা : প্রথম তিনটি পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ডট নেট ডেভেলপার পদের জন্য পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সাবলিলভাবে ইংরেজি লিখতে ও বলতে পারতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : পেগা ডেভেলপার বা ইঞ্জিনিয়ারের বছরে বেতন ৭৯ লাখ ১৯ হাজার ৬০০ টাকা থেকে ১ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা। পিএইচপি বা সিম্পনি ডেভেলপার পদে বছরে বেতন ৬ লাখ ৯২ হাজার টাকা থেকে ৭৯ লাখ ১৯ হাজার ৬০০ টাকা পর্যন্ত।

সেলসফোর্স ডেভেলপারের বাৎসরিক বেতন বাংলাদেশি টাকায় ৭৯ লাখ ১৯ হাজার ৬০০ টাকা থেকে ৯১ লাখ ৩৮ হাজার টাকা। ডট নেট ডেভেলপারের বাৎসরিক বেতন বাংলাদেশি টাকায় ৬৭ লাখ ১ হাজার ২০০ টাকা থেকে ৭৯ লাখ ১৯ হাজার ৬০০ টাকা।
চার পদে চূড়ান্তভাবে নিয়োগ শেষে অস্ট্রেলিয়া যাওয়ার পর বাৎসরিক এই হারে বেতন দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশে থাকা অবস্থায় প্রতি ঘণ্টা হারে বাংলাদেশি টাকায় বেতন দেওয়া হবে। সাক্ষাৎকারের সময় আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্তদের প্রাথমিকভাবে বাংলাদেশে অবস্থান করে সংশ্লিষ্ট অস্ট্রেলিয়ান কোম্পানির অধীনে কাজ করতে হবে। পারফরম্যান্স সন্তোষজনক হলে অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ পাবেন এবং অস্ট্রেলিয়ায় গিয়ে সেই কোম্পানির অধীনে চাকরিও করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ : ১৬ মে, ২০২২।
বাংলাদেশে বসেই অস্ট্রেলিয়ায় চাকরি, বেতন বছরে ৭৯ লাখ টাকা

আবেদন যেভাবে :  আবেদন করা যাবে https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfOdOZ0rFhdn9TfraIYH5wKPraG9K5dgIO3wU1yUNt-E2105Q/viewform এই লিংকের মাধ্যমে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status