ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
অচেনা ঘরের সামনে ক্ষুধার্ত তরুণী, একা পেয়ে সর্বনাশ করল তিন যুবক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 May, 2022, 6:09 PM

অচেনা ঘরের সামনে ক্ষুধার্ত তরুণী, একা পেয়ে সর্বনাশ করল তিন যুবক

অচেনা ঘরের সামনে ক্ষুধার্ত তরুণী, একা পেয়ে সর্বনাশ করল তিন যুবক

কাজ দেওয়ার কথা বলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা পুলিশ।

রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি জহির হোসেন। এর আগে, শনিবার রাতভর নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- আরিফুল ইসলাম আরিফ, নয়ন ও আব্দুল লতিফ।

পুলিশ জানায়, স্বজনদের সঙ্গে অভিমান করে কয়েকদিন আগে কুমিল্লা থেকে চট্টগ্রামে চলে আসেন ওই তরুণী। শনিবার সকালে তিনি কুমিল্লায় ফেরার চেষ্টা করেন। কিন্তু টাকা না থাকায় ফিরতে পারেননি।

পরে বেলা সাড়ে ১১টার দিকে আকবরশাহ থানার শাপলা আবাসিক এলাকার মীর আউলিয়া মাজারের উত্তর পাশে একটি ঘরের সামনে ক্ষুধার্ত ও ক্লান্ত অবস্থায় বসে ছিলেন তিনি। ওই সময় কাজ দেওয়ার কথা বলে তাকে একটি বাসায় নিয়ে যান নয়ন। সেখানে নয়ন, আরিফ ও আব্দুল লতিফ মিলে তাকে ধর্ষণ করেন। এরপর অচেতন অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানে চিকিৎসার পর জ্ঞান ফিরলে পুলিশের কাছে পুরো ঘটনার বর্ণনা দেন তিনি।

ওসি জহির হোসেন বলেন, ভুক্তভোগী তরুণীর করা মামলায় জঙ্গল লতিফপুর পাহাড়ি এলাকা থেকে আরিফকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে পাকা রাস্তার মাথা এলাকা থেকে নয়নকে ও বন্দর থানার নিমতলা এলাকা থেকে আব্দুল লতিফকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ধর্ষণের ঘটনা স্বীকার করেন তারা। রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status