ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩
বসার ভঙ্গি জানান দেবে আপনার ব্যক্তিত্ব!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 May, 2022, 2:06 PM

বসার ভঙ্গি জানান দেবে আপনার ব্যক্তিত্ব!

বসার ভঙ্গি জানান দেবে আপনার ব্যক্তিত্ব!

আপনি যেভাবে বসে থাকেন তা আসলে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু বলে দেয় তা কি জানেন? বিশেষজ্ঞরা অবশ্য এটিই বলছে।


শারীরিক ভাষা বা বডি ল্যাংগুয়েজ যোগাযোগের একটি বড় অংশ। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে, নারী ও পুরুষ উভয়ের শরীরের অভিব্যক্তি কথার চেয়ে বেশি কিছু প্রকাশ করতে পারে।

স্নায়ু বিশেষজ্ঞরা বলছেন, আপনার শরীরের ক্ষুদ্রতম নড়াচড়া আপনার অনুভূতি ও আবেগকে প্রকাশ করার ক্ষমতা রাখে। এই অঙ্গভঙ্গির নির্দেশনা মূলত আসে আমাদের মস্তিষ্ক থেকে। আর তাই আমাদের ব্যক্তিত্বের অনেক কিছুরই ধারণা পাওয়া যায় এই বসার স্টাইল থেকে।



আসুন জেনে নেই এমন কিছু বসার স্টাইলগুলোকে যা থেকে সহজেই কোনো ব্যক্তির ব্যক্তিত্ব আপনি চোখের পলকেই ধারণা করতে পারবেন।

১. পায়ের পাতা ক্রস ও হাঁটু একসঙ্গে রেখে পায়ের পাতা ছড়িয়ে বসা: বসার ভঙ্গিতে প্রথমেই যে দুটি স্টাইলের কথা বলব তাহ লো অনেকেই চেয়ারে বসার সময় পায়ের পাতা ক্রস করে বসেন। আবার অনেকেই হাঁটু দুটোকে একসঙ্গে রেখে পায়ের পাতা একটু ছড়িয়ে রাখেন। এমন করে বসা যাদের অভ্যাস আছে তারা প্রায়ই আপনার উচ্চতর নেতৃত্বের দক্ষতা দেখাতে প্রলুব্ধ বোধ করেন। বডি ল্যাংগুয়েজ এক্সপার্টরা বলছেন, সম্পর্কের ক্ষেত্রে তার স্বভাবের মধ্যে ঈর্ষান্বিত ধারা রয়েছে।

২. ক্রস লেগ: এই বসার ভঙ্গি নারী ও পুরুষ উভয়ের মধ্যেই বেশি জনপ্রিয়। অনেকেই মনে করেন এটি আত্মবিশ্বাসের একটি লক্ষণ। তবে এক্সপার্টরা বলছেন, যারা এভাবে বসে তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে। তারা অপরিচিতদের সঙ্গে কথা বলার বিষয়ে খুব খোলামেলা নন এবং নিজেকে লুকিয়ে রাখতেই বেশি পছন্দ করেন।

৩. হাঁটু ছড়িয়ে পায়ের পাতা একসঙ্গে রেখে বসা: এই অবস্থানে বসা ব্যক্তিরা বন্ধুত্বপূর্ণ এবং অন্যের সুবিধার জন্য তাদের নিজস্ব স্বার্থ বিসর্জন দিতে ইচ্ছুক। একই সঙ্গে তারা সহজেই বিভ্রান্ত হয়। তারা তাদের প্রিয়জনকে উপহার দিতে পছন্দ করে এবং তারা সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট ধৈর্যশীল বলে মনে করেন এক্সপার্টরা।

৪. পা একসঙ্গে রেখে সোজা হয়ে বসা: এভাবে বসে থাকা ব্যক্তিরা সব সময় নিজেকে পারফেক্ট হিসেবে দেখতে চায়। তারা কঠোর পরিশ্রমী। এরা যথেষ্ট আন্তরিক, সদয়, সূক্ষ্ম চিন্তার অধিকারী হয়ে থাকেন।

৫. সোজা হয়ে এক পাশে হালকা ঝুঁকে বসা: বডি ল্যাংগুয়েজ এক্সপার্টরা বলছেন, এদের ব্যক্তিত্ব অন্যদের তুলনায় অনেকটাই আলাদা হয়। উচ্চাকাঙ্ক্ষী হওয়ার পাশাপাশি তারা কঠোর পরিশ্রমী। এরা এমন লোক যারা বিশ্বাস করে যে সবকিছুর সময় এবং স্থান আছে। তারা তাদের শিক্ষা এবং কর্মজীবন পরিকল্পনা করে অনেক সময় ও যত্নের সঙ্গে। এদের পর্যবেক্ষণ ক্ষমতা অনেক বেশি।

এ ছাড়া অনেকেই চেয়ারে এক পায়ের হাঁটু ভেঙে বসার অভ্যাস রয়েছে। কিছু বলার আগে তারা কখনো চিন্তা করে না। যে কোনো পদক্ষেপ এরা না বুঝেই নিয়ে ফেলে। আর যারা সুখাসন করে চেয়ারে বসে তারা অনেকটা সময় সচেতন ও স্বপ্নবিলাসী হয়ে থাকে। আর তা বাস্তবে পরিণত করতেও তারা কঠোর পরিশ্রমের উদ্যোগী থাকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status