ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩
বিদ্যুৎ চমকালে কি স্মার্টফোন বন্ধ করে দেওয়া জরুরি?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 May, 2022, 1:49 PM

বিদ্যুৎ চমকালে কি স্মার্টফোন বন্ধ করে দেওয়া জরুরি?

বিদ্যুৎ চমকালে কি স্মার্টফোন বন্ধ করে দেওয়া জরুরি?

মোবাইল ফোনের ক্ষেত্রে কী নিয়ম মেনে চলতে হবে? সেক্ষেত্রে বিদ্যুৎ চমকালে কি স্মার্টফোন বন্ধ করে দেওয়া জরুরি? কীভাবে এমন পরিস্থিতিতে সুরক্ষিত রাখবেন সাধের স্মার্টফোনটিকে?

বিদ্যুৎ চমকালে স্মার্টফোন ব্যবহার

কলকাতা: কালবৈশাখী  হোক কিংবা বর্ষাকালের ঝড় বৃষ্টি, নিরাপদে থাকতে বেশ কিছু নিয়ম মেনে চলা খুবই জরুরি। ঝড় বৃষ্টির সময়ে বজ্রপাত হলে হতে পারে নানা বিপদ। তাই নিরাপদ জায়গায় থাকার পাশাপাশি মেনে চলতে হয় বেশ কিছু পদ্ধতি। যেমন বাড়িতে থাকা সমস্ত বৈদ্যুতিন জিনিসপত্র যেমন টিভি, ফ্রিজ, এসি, কম্পিউটার, ল্যাপটপ, পাখা এবং আরও অন্যান্য যা কিছু বন্ধ করে দেওয়া প্রয়োজন। শুধু বন্ধ করলেই চলবে না। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি খুলে দিতে হবে প্লাগও। কিন্তু মোবাইল ফোনের ক্ষেত্রে কী নিয়ম মেনে চলতে হবে? প্রয়োজনে কারও সঙ্গে যোগাযোগের মাধ্যমও তো এই মোবাইল ফোন । সেক্ষেত্রে বিদ্যুৎ চমকালে কি স্মার্টফোন বন্ধ করে দেওয়া জরুরি? কীভাবে এমন পরিস্থিতিতে সুরক্ষিত রাখবেন সাধের স্মার্টফোনটিকে (?

বিদ্যুৎ চমকালে স্মার্টফোন সুরক্ষিত রাখবেন যেভাবে-

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদি সুরক্ষার প্রশ্ন আসে, তাহলে অবশ্যই উত্তর হবে, হ্যাঁ। বিদ্যুৎ চমকালে বা বাজ পড়লে সঙ্গে সঙ্গে স্মার্টফোন বন্ধ করে দেওয়া দরকার। কারণ, স্মার্টফোনের মাধ্যমে অনেক সময়ই তড়িতাহত হওয়ার সম্ভাবনা থাকে। প্রথমেই মোবাইলের ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেওয়ার পারমর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। খুব বেশি বিদ্যুৎ চমকালে বা বাজ পরার পরিস্থিতি তৈরি হলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া উচিত মোবাইল ফোনটিকে। তাতে ফোনটিও সুরক্ষিত থাকবে। বিরাপদে থাকবেন আপনিও।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status