ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
নিউমার্কেটে মাইকিং, টানাটানি ডাকাডাকি ও ক্রেতাদের গায়ে হাত দেয়া যাবে না
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 23 April, 2022, 3:31 PM

নিউমার্কেটে মাইকিং, টানাটানি ডাকাডাকি ও ক্রেতাদের গায়ে হাত দেয়া যাবে না

নিউমার্কেটে মাইকিং, টানাটানি ডাকাডাকি ও ক্রেতাদের গায়ে হাত দেয়া যাবে না

চিরচেনা রূপে ফিরছে রাজধানীর নিউমার্কেট। শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর ক্রেতাদের আস্থা ধরে রাখতে এখন তৎপর ব্যবসায়ীরা। এ জন্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চলছে মাইকিং। বিক্রেতাদের প্রতি আহ্বান জানানো হচ্ছে, কোনোভাবেই যেন তাদের আচরণে ক্রেতারা বিরক্ত না হন।


ঘোষণায় বলা হচ্ছে, ‘কোনো কর্মচারী বা ব্যবসায়ী ক্রেতা সাধারণের সঙ্গে অশোভন আচরণ করতে পারবেন না। ক্রেতাদের কেনাকাটা করতে বাধ্য করা যাবে না। হাত ধরে টানাটানি, ডাকাডাকি বা কাঁধে হাত রেখে ক্রেতাদের দোকানে নেওয়ার চেষ্টা করা যাবে না। ক্রেতারা যেন বিক্রেতাদের আচরণে বিরক্ত বোধ না করেন, সে বিষয়ে সজাগ থাকতে হবে।’



এছাড়া, মার্কেট কর্তৃপক্ষের ঘোষণায় বলা হয়, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ সত্য প্রমাণ হলে অভিযুক্ত ব্যক্তিকে মার্কেট বা কাজ থেকে বহিষ্কার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও সোপর্দ করতে পিছপা হবে না ব্যবসায়ী সমিতি।


ঈদ সামনে রেখে নিউমার্কেট ও আশপাশের শপিংমলগুলো খুলে দেওয়ায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের। আর সমঝোতার পর ঈদের ছুটিতে হোস্টেল ছাড়তে শুরু করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।


প্রসঙ্গত, সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে দুই দোকানের কর্মচারীদের মধ্যে বিবাদ থেকে সূত্রপাত হয় ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ। মঙ্গলবার (১৯ এপ্রিল) রণক্ষেত্রে পরিণত হয় নিউমার্কেট এলাকা। এ সংঘর্ষে নাহিদ ও মোরসালিন নামে দুইজনের ‍মৃত্যু হয়েছে। এছাড়া উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status