|
লাঠি হাতে হেলমেট পরে রাস্তায় ছিলেন সেই ছাত্রলীগ নেত্রী রিপা
নতুন সময় ডেস্ক
|
![]() লাঠি হাতে হেলমেট পরে রাস্তায় ছিলেন সেই ছাত্রলীগ নেত্রী রিপা সম্প্রতি লাঠি হাতে রিপা হেলমেট পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, 'ছাত্র ভাইদের পাশে ছিলাম এবং থাকব রাজপথে। অসাধু টোকাই এসব ব্যবসায়ীদের কঠিন বিচার চাই।' রিপা লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক। এর আগে, বাসের মধ্যে সরকারবিরোধী সমালোচনার প্রতিবাদ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হোন রিপা। এ ছাড়াও ২০১৯ সালের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাতে লাঠিসহ রিপার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়। সে সময় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের হামলায় ডাকসুর ভিপি নুরুল হক নুরুসহ ২৫ জন আহত হন। মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির ছাত্রীবিষয়ক সম্পাদক রিপা অংশ নেন সেই হামলায়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
