ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
এই ছবিতে লুকিয়ে রয়েছে একটি প্রাণী, খুঁজে বের করতে পারবেন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 22 April, 2022, 7:59 PM

এই ছবিতে লুকিয়ে রয়েছে একটি প্রাণী, খুঁজে বের করতে পারবেন?

এই ছবিতে লুকিয়ে রয়েছে একটি প্রাণী, খুঁজে বের করতে পারবেন?

দেখছেন এক, ভাবছেন এক, আর সেটা আদতে হচ্ছে অন্য কিছু। তারই তো নাম অপ্টিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম। ইন্টারনেটে আজকাল এমন অনেক ছবি ভাইরাল হচ্ছে। কখনও সেই ছবি তুলে ধরছে আপনার ব্যক্তিত্ব, কখনও বা আপনার টালমাটাল ব্যক্তিগত জীবন। ঠিক ধরতে পারলে আপনার জীবনেও চলছে তেমনই পরিস্থিতি। আর ভুল উত্তর দিলে আপনি বেঁচে গেলেন! ফের তেমনই একটা ছবি ভাইরাল হল, যাতে অপ্টিক্যাল ইলিউশন রয়েছে। ছবিতে লুকিয়ে রয়েছে একটা প্রাণী। আর সেই প্রাণীটিকেই আপনাকে খুঁজে বের করতে হবে।

ভাইরাল ছবিটিতে লুকিয়ে রয়েছে এমনই একটি প্রাণী, যা সহজে মানুষের চোখে পড়ছে না। তবে প্রাণীটি কিন্তু খুব একটা ছোট নয়। তাই চোখে যে পড়বে না, এমনটা নয়। একটু খুঁটিয়ে লক্ষ্য করলেই পড়তে পারে। আবার নাও পড়তে পারে। আর সেই কারণেই তো এটি একটি অপ্টিক্যাল ইলিউশন। আপনি ধরে ফেলার আগেই বলে রাখি যে, এই ছবিতে লুকিয়ে রয়েছে একটি বিড়াল। কিন্তু কোথায় লুকিয়ে আছে সে, আপনাকে সেটাই খুঁজে বের করতে হবে।

এই ছবিতে লুকিয়ে রয়েছে একটি প্রাণী, খুঁজে বের করতে পারবেন?

এই ছবিতে লুকিয়ে রয়েছে একটি প্রাণী, খুঁজে বের করতে পারবেন?


ছবিটি আসলে একটি দরজার, যাতে রয়েছে একাধিক খোপ। আর তারই মধ্যে একটি খোপ থেকে উঁকি মারছে ওই বিড়ালটি। সে কিন্তু আপনার চোখের একদম সামনেই রয়েছে। তাও সোশ্যাল মিডিয়ায় লোকজন প্রাণীটিকে খুঁজে বের করতে পারছেন না। ২০ এপ্রিল ট্যুইটারে এক ইউজার এই ছবিটি শেয়ার করেছেন, যার সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়েছেন বেশির ভাগ মানুষ।

ইন্টারনেটে এই ছবিই এখন আলোচনার বিষয়। ছবিটি যদি খুব ভাল করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন মোট ছয়টি খোপ রয়েছে। তার মধ্যে এক্কেবারে নীচের সারিতে বাঁ দিকে একটি খোপে দুটি চোখ জ্বলজ্বল করছে। আর সেই খোপেই মুখ ঢুকিয়ে রয়েছে বিড়ালটি। এবার একবার মিলিয়ে দেখে নিন তো। খুব ভাল করে দেখুন। আর এই অপ্টিক্যাল ইলিউশনের ছবিটি আপনার পরিবার ও প্রিয়জনদেরও দেখাতে পারেন। পরখ করে নিতে পারেন, তাঁরা কতটা ধরতে পারছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status