ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
ওমরাহ করলেন সানা, যা বললেন বর্ষা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 22 April, 2022, 8:03 PM

ওমরাহ করলেন সানা, যা বললেন বর্ষা

ওমরাহ করলেন সানা, যা বললেন বর্ষা

বলিউডের লাইট-ক্যামেরা-অ্যাকশন লাইফ ছেড়ে ধর্মের পথে চলার ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী সানা খান। এরপর বিবাহ করেন অনাস খান নামের এক মুফতিকে। বিয়ের পর সোশ্যাল মিডিয়া থেকে তাঁর অতীতের সব ছবি সরিয়ে ফেলার জন্য সবাইকে অনুরোধ করেন তিনি।  গুজরাটের সুরাটের বাসিন্দা মাওলানা মুফতি আনাস সাইয়িদকে বিয়ে করে সানা খান এখন পুরোদস্তুর ধর্মকর্মে মনোযোগী।

বলিউডের ঝলমলে দুনিয়া ছেড়ে তিনি বেছে নিয়েছেন শান্তির পথ। ইসলামের বিধি-বিধান অনুযায়ী জীবনযাপনের জন্য সানা বেছে নিয়েছেন ত্যাগের জীবন। যে জীবনকে ধারণ করেছেন, সেখানে ঝলমলে দুনিয়ার জীবনযাপনের কোনো মূল্য নেই। তাইতো নিজেকে সেভাবেই গুছিয়ে নিয়েছেন তিনি। নিজের এই জীবনযাপনের পক্ষে বেছে নিয়েছেন উপযুক্ত জীবনসঙ্গীও।

সম্প্রতি ওমরাহ সম্পন্ন করেছেন সানা খান। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওমরাহ পালনের ছবি পোস্ট করে নিজেই জানিয়েছেন এ তথ্য।  ছবির ক্যাপশনে লিখেছেন ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ওমরাহ সম্পন্ন হয়েছে। ’

এ ছাড়াও অভিনেত্রী ইবাদতের বিষয়ে লিখেছেন, ‘আল্লাহ সবার ওমরাহ ও ইবাদত কবুল করুন। আর যারা এখনো এখানে আসেননি তাদের জন্য আল্লাহ দরজা খুলে দিন। ’

সানা খানের ওমরাহ পালনের এই ছবিতে বাংলাদেশি অভিনেত্রী বর্ষা মন্তব্য করেছেন। তিনি ভালোবাসার ইমোজি ব্যবহার করে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ'।

অভিনেত্রী বর্ষাও এখন ধারাবাহিকভাবে কোনো চলচ্চিত্রে অভিনয় করছেন না। তাঁর অভিনীত দিন- দ্য ডে চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি ইরানের সঙ্গে যৌথভাবে প্রযোজিত হয়েছে বলে জানিয়েছেন অনন্ত জলিল।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status