ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বেসরকারি তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্কতা জারি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 19 April, 2022, 12:17 AM

বেসরকারি তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্কতা জারি

বেসরকারি তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্কতা জারি

অনুমোদনহীন শিক্ষা কার্যক্রম পরিচালনাসহ নানা অনিয়মের কারণে বেসরকারি তিনটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সতর্ক থাকার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এগুলো হল- ইবাইস ইউনিভার্সিটি, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি ও দি ইউনিভার্সিটি অব কুমিল্লা।

সোমবার (১৮ এপ্রিল) এক গণবিজ্ঞপ্তিতে তিনটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে নিরুৎসাহিত করে ইউজিএস।

এতে বলা হয়, এসব প্রতিষ্ঠানের একাডেমিক, প্রশাসনিক, আর্থিক, ভর্তি পরীক্ষা ও এর ফলাফল এবং একাডেমিক সনদের আইনগত কোনো বৈধতা নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ইবাইস ইউনিভার্সিটির অনুমোদিত কোনো ক্যাম্পাস ও ঠিকানা নেই। এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ নিয়ে দ্বন্দ্ব ও আদালতে একাধিক মামলা বিদ্যমান। বিশ্ববিদ্যালয়টিতে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার পদে আচার্য বা রাষ্ট্রপতি নিযুক্ত কোনো ব্যক্তি নেই। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে কোন পদেই আইনানুযায়ী বৈধভাবে কেউ নিয়োজিত নাই। যার ফলে বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে বৈধ কোনো কর্তৃপক্ষ নেই। বিশ্ববিদ্যালয়টির সব কারিকুলাম মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সব একাডেমিক প্রোগ্রাম বৈধতা হারিয়েছে বলে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষা কার্যক্রম পরিচালনার কোনো যোগ-সুবিধা নেই। ইউজিসি ইউনিভার্সিটি অব কুমিল্লার শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন দেয়নি বলেও জানানো হয়। আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব কুমিল্লায় ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার পদে রাষ্ট্রপতি নিযুক্ত কোনো। বর্তমানে কোন পদেই আইনানুযায়ী বৈধভাবে কেউ নিয়োজিত নেই।

বিশ্ববিদ্যালয় দুটির সব কারিকুলাম মেয়াদ উত্তীর্ণ হওয়ায় একাডেমিক প্রোগ্রামগুলো বৈধতা হারিয়েছে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status