ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
এক টেবিলে ইফতার করলেও কথা হয়নি শামীম-আইভীর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 19 April, 2022, 12:13 AM

এক টেবিলে ইফতার করলেও কথা হয়নি শামীম-আইভীর

এক টেবিলে ইফতার করলেও কথা হয়নি শামীম-আইভীর

নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে এক টেবিলে দুই চেয়ার দূরত্বে বসলেও কথা হয়নি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর।

রোববার (১৮ এপ্রিল) সন্ধ্যায় জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গনে এ ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিকভাবে এই ইফতার মাহফিলের ব্যবস্থাপনা করেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।

এ আয়োজনে এক টেবিলে বসে ইফতার করেন নারায়ণগঞ্জের আলোচিত এমপি শামীম ওসমান ও সিটি মেয়র সেলিনা হায়াত আইভী। তবে তাদের দুজনকে কথা বলতে দেখা যায়নি।

ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মিনাল কান্তি দাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি মো. হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ এবং আরও অনেকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status