ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশকে ২১৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 19 April, 2022, 12:09 AM

বাংলাদেশকে ২১৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশকে ২১৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশকে ২৫ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার সমান ৮৬ টাকা ধরে) প্রায় ২ হাজার ১৫০ কোটি টাকা বাজেট সহায়তা দেবে বিশ্বব্যাংক। করোনার অভিঘাত থেকে উত্তরণে যেকোনো খাতে ব্যয় করা যাবে এ ঋণ।

সোমবার (১৮ এপ্রিল) ঢাকায় বিশ্বব্যাংকের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। এতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আনিস।

বিশ্বব্যাংক জানায়, বাংলাদেশ ৩০ বছরে এই ঋণ পরিশোধ করতে পারবে। ঋণের সুদের হার হবে ১ দশমিক ২৫ শতাংশ এবং সার্ভিস চার্জ শূন্য দশমিক ৭৫ শতাংশ।

এ ছাড়া বাংলাদেশ পাঁচ বছর গ্রেস পিরিয়ড সুবিধা পাবে বাংলাদেশ। এ সময়ের মধ্যে বাংলাদেশকে ঋণের কোনো কিস্তি দিতে হবে না। বাকি ২৫ বছরের মধ্যে ঋণ পরিশোধ করলেই হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status