ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
এই ৫টি ঘটনা, কোন ব্যাখ্যা নেই, চমকে উঠেছেন বিজ্ঞানীরাও! জানেন কী কী?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 17 April, 2022, 12:00 PM
সর্বশেষ আপডেট: Sunday, 17 April, 2022, 4:59 PM

এই ৫টি ঘটনা, কোন ব্যাখ্যা নেই, চমকে উঠেছেন বিজ্ঞানীরাও! জানেন কী কী?

এই ৫টি ঘটনা, কোন ব্যাখ্যা নেই, চমকে উঠেছেন বিজ্ঞানীরাও! জানেন কী কী?

এরকম অনেক রহস্য এখনও পৃথিবীতে রয়ে গিয়েছে, যা বিজ্ঞানীদের কাছে এখনও অধরা।যতদিন যাচ্ছে বিজ্ঞান (Science) আরোও বেশি উন্নত হচ্ছে। বিজ্ঞানের কারণেই মানুষ আজ আধুনিকতার শিখরে দাঁড়িয়ে আছে। যদিও বিজ্ঞানীরা অনেক আশ্চর্য্যজনক রহস্য নিয়ে কাজ করছেন এবং নানান রহস্যের খোঁজও পাচ্ছেন অবিরত। কিন্তু জানেন কি, এরকম অনেক রহস্য এখনও পৃথিবীতে রয়ে গিয়েছে, যা বিজ্ঞানীদের কাছে এখনও অধরা। হ্যাঁ, আজকে আমাদের আলোচ্য বিষয়, এমনি ৫ রহস্যজনক ঘটনা, যা জানলে আপনিও অবাক হবেন।


এই ৫টি ঘটনা, কোন ব্যাখ্যা নেই, চমকে উঠেছেন বিজ্ঞানীরাও! জানেন কী কী?

এই ৫টি ঘটনা, কোন ব্যাখ্যা নেই, চমকে উঠেছেন বিজ্ঞানীরাও! জানেন কী কী?

মানুষের আয়ু ২৫৬ বছর:
কথায় বলে, শতায়ু হও। কিন্তু এই পৃথিবীতেই একজন মানুষ যিনি কিনা ২৫৬ বছর বেঁচে ছিলেন। অবাক হচ্ছেন? তাই তো! ভাবছেন, যেখানে একটা মানুষ ৯০-১০০ বছর বাঁচতে পারেন, সেই জায়গায় দাঁড়িয়ে একটা মানুষ ২৫৬ বছর বেঁচে ছিলেন কী করে? শোনা যায়, ওই ব্যক্তিটি চীনের বাসিন্দা ছিলেন, যার নাম চিং-ইউয়েন। তিনি ১৬৭৭ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত বেঁচে ছিলেন বলে শোনা যায়। এমনকি এমনও শোনা যায়, তিনি নাকি ২০০ বছর পর্যন্ত রোজগার করে খেয়েছেন। পেশায় তিনি ছিলেন একজন চিকিৎসক। তবে তাঁর এত বছর পর্যন্ত বাঁচার রহস্য বিজ্ঞানীদের কাছে আজও অজানা।

এই ৫টি ঘটনা, কোন ব্যাখ্যা নেই, চমকে উঠেছেন বিজ্ঞানীরাও! জানেন কী কী?

এই ৫টি ঘটনা, কোন ব্যাখ্যা নেই, চমকে উঠেছেন বিজ্ঞানীরাও! জানেন কী কী?

নো-রিটার্ন দ্বীপ:
এই দ্বীপটির অবস্থান কেনিয়ায়, যা আজও রহস্যে মোড়া। কেনিয়াতেই এনভাইটেন্ট (Envaitenet) নামক একটি পুরোনো দ্বীপ আছে, যা বর্তমানে ‘নো রিটার্ন’ দ্বীপ নামে পরিচিত। কারণ, বিশেষজ্ঞরা বলেন, এই দ্বীপে একসময় মানুষ বসবাস করতেন, কিন্তু আচমকা এক রাতেই সব মানুষ নিখোঁজ হয়ে যান। তার কোনও কারণ আজও জানা যায়নি। এই দ্বীপে যারা একবার যায়, তাঁরা নাকি আর ফিরে আসে না। বিজ্ঞানও এর রহস্যভেদ করতে পারেনি।

স্টোন বল: রাশিয়ার চাম্প দ্বীপে অবস্থিত বিশাল এই পাথরের বলটিকে ঘিরে রহস্যের শেষ নেই। কীভাবে ওই বলটি ওই জায়গায় এল, তা কেউ জানে না। বিজ্ঞানীদের ধারণা, এই জায়গায় কোনও দিনও মানুষের বসবাস ছিল না, তবুও ওই বিশাল পাথরের বলটি মানুষের দ্বারাই সৃষ্টি। সেটি ওই জায়গায় কীভাবে এল, বিজ্ঞানীরা এই নিয়ে এখনও অনুসন্ধান করে চলেছেন।

এই ৫টি ঘটনা, কোন ব্যাখ্যা নেই, চমকে উঠেছেন বিজ্ঞানীরাও! জানেন কী কী?

এই ৫টি ঘটনা, কোন ব্যাখ্যা নেই, চমকে উঠেছেন বিজ্ঞানীরাও! জানেন কী কী?

রহস্যময় ছবি:
স্কটল্যান্ডের হ্রদে অবস্থিত ‘লোচ নেস’ এর ছবি একটি রহস্যে মোড়া ঘটনা। এই ছবিটিতে এমন অনেক অদ্ভূত প্রাণী আছে, যা বিজ্ঞানীরা কেন, কেউই কখনও চোখে দেখেননি, যদিও এই ছবিটি তোলা হয়েছিল ১৯৩৪ সালে।

এটা কি কোনও পুরুষের কঙ্কাল: পৃথিবীর সবথেকে ছোটো দেশ চিলির ঘোস্ট টাউনে একটি জায়গা রয়েছে, যেখানে ৬ ইঞ্চির একটি পুরুষ কঙ্কাল পাওয়া গিয়েছিল। যদিও বিজ্ঞানীরা কঙ্কালটির উপর অনেক পর্যবেক্ষণ করে বুঝতে পারে যে, এটি একটি মানুষের কঙ্কাল, কিন্তু এত ছোট উচ্চতার মানুষ আদৌ পৃথিবীতে ছিল কিনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে বিজ্ঞানীদের মধ্যে!

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status