ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বয়সসীমা ২৮ ও ৩০ বছর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 17 April, 2022, 12:06 PM

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বয়সসীমা ২৮ ও ৩০ বছর

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বয়সসীমা ২৮ ও ৩০ বছর

বাংলাদেশ নৌবাহিনী জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৩-এ ডিইও ব্যাচ এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

১. ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা-পুরুষ


বয়সসীমা: ০১ জানুয়ারি ২০২৩ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)

শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম): আর্কিটেকচার / মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে বি.এসসি।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত।

নিয়োগ: চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে ' এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে স্বল্পমেয়াদী / স্থায়ী কমিশন প্রদান করা হবে।

২. সাপ্লাই শাখা-পুরুষ ও মহিলা

বয়সসীমা: ০১ জানুয়ারি ২০২৩ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম ): বাণিজ্য / পরিসংখ্যান / অর্থনীতি বিষয়ে সম্মান অথবা বিবিএ । প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৫০ সহ স্নাতক পরীক্ষায় সিজিপিএ ৩.০০ (8-স্কেলে) প্রাপ্ত হতে হবে।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত

নিয়োগ: চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে ' এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট ' পদে স্বল্পমেয়াদী কমিশনে ৫ বছরের জন্য কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় নিয়ম অনুযায়ী চাকরি বর্ধিত / স্থায়ী নিয়োগ প্রদান করা হবে।

৩. শিক্ষা শাখা-পুরুষ ও মহিলা

বয়সসীমা: ০১ জানুয়ারি ২০২৩ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়), (ব্যারিষ্টার / আইন বিষয়ে পিএইচডি ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য)
শিক্ষাগত যোগ্যতা: পদার্থ/রসায়ন/মনোবিজ্ঞান/আইন বিষয়ে স্নাতকসহ মাস্টার্স। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ -৪.০০ এবং স্নাতক ও মাস্টার্স উভয় পরীক্ষায় ৩.০০ (৪-স্কেলে ) প্রাপ্ত হতে হবে।
নিয়োগ:  চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে ' এ্যাক্টিং ইন্সট্রাক্টর সাব লেফটেন্যান্ট ' পদে স্বল্প মেয়াদী কমিশনে ৫ বছরের জন্য কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় নিয়ম অনুযায়ী চাকরি বর্ধিত / স্থায়ী নিয়োগ প্রদান করা হবে।
আইন বিষয়ের প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের এ্যাডভোকেটশীপ সনদসহ আইন পেশায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত

৪. শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার)  পুরুষ ও মহিলা
বয়সসীমা: ০১ জানুয়ারি ২০২৩ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য পাবলিক / প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং - এ সিজিপিএ ৩.০০ ( 8 - স্কেলে ) প্রাপ্ত হতে হবে।

নিয়োগ: চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে ' এ্যাক্টিং ইন্সট্রাক্টর সাব লেফটেন্যান্ট ' পদে স্বল্প মেয়াদী কমিশনে ৫ বছরের জন্য কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় নিয়ম অনুযায়ী চাকরি বর্ধিত / স্থায়ী নিয়োগ প্রদান করা হবে।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।

এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।

অনলাইনের আবেদনের শেষ তারিখ ৩১ মে ২০২২।

আবেদনের নিয়ম:

আগ্রহী প্রার্থীরা উপরের নিয়ম মেনে https://joinnavy.navy.mil.bd/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status