ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
এটাই ভারতের প্রধানমন্ত্রী মোদির প্রিয় সবজি, দাম শুনলে চোখ কপালে উঠবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 17 April, 2022, 11:54 AM
সর্বশেষ আপডেট: Sunday, 17 April, 2022, 4:58 PM

এটাই ভারতের প্রধানমন্ত্রী মোদির প্রিয় সবজি, দাম শুনলে চোখ কপালে উঠবে

এটাই ভারতের প্রধানমন্ত্রী মোদির প্রিয় সবজি, দাম শুনলে চোখ কপালে উঠবে

এই সবজি পেলে ভারতের প্রধানমন্ত্রী মোদির আর কিছু চাই না! তবে এই সবজি কি সাধারণ মানুষ খেতে পারবে? দাম জেনে নিন। গুচ্ছি, অনেকেই হয়তো নামটা শোনেননি। এই গুচ্ছি দিয়ে তৈরি যে কোনও সবজি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খুব প্রিয়।

গুচ্ছিকে অনেকে পাহাড়ি মাশরুম বলেন। তবে এই মাশরুম ফলানো যায় না। প্রকৃতির বুকে এই মাশরুম হয় নিজে থেকেই। পুষ্টিগুণে ঠাঁসা এই মাশরুমের কথা লেখা আছে প্রাচীন অনেক আয়ুর্বেদ সংক্রান্ত বইতে।

ভারতের সব থেকে দামি সবজি বলা হয় গুচ্ছিকে। দেশের বেশ কিছু পাঁচতারা হোটেলে গুচ্ছির তৈরি সবজি ও কাবাব পাওয়া যায়। তবে এর দাম শুনলে চোখ কপালে উঠতে পারে।

হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কাশ্মীরের কিছু দুর্গম পার্বত্য এলাকায় এই মাশরুম জন্মায়। ফুল ও বীজে ভরা এই সবজি শুকিয়ে রান্না করা হয়। ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে এই মাশরুম পাওয়া যায়। সাইনাসের সমস্যা রয়েছে যাঁদের, তাঁরা এই মাশরুম খেলে খুব তাড়াতাড়ি সুফল পাবেন।

এই মাশরুম এক কিলো কিনতে খরচ করতে হবে ৩৫ থেকে ৪০ হাজার টাকা। পাঁচতারা হোটেলে এই মাশরুমের সবজি বিক্রি হয় ২০০০ টাকা প্রতি প্লেট। এই মাশরুমের কাবাব বিক্রি হয় ১৫০০ টাকা করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status