ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
শতবর্ষী খাল ভরাট করায় ৭ দিনের জেল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 31 March, 2022, 8:46 PM

শতবর্ষী খাল ভরাট করায় ৭ দিনের জেল

শতবর্ষী খাল ভরাট করায় ৭ দিনের জেল

চট্টগ্রামের বাঁশখালীতে শতবর্ষী খাল দখল ও ভরাটের অভিযোগে একজনকে সাতদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক এ রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ফয়েজ উল্লাহ। তিনি একই উপজেলার জলদী ইউনিয়নের দক্ষিণ জলদী এলাকার বাসিন্দা।

জানা গেছে, উপজেলার শীলকূপ ইউনিয়নের মোহাব্বত পাড়ায় শতবর্ষী শীলকূপ খাল দখল করে ভবন নির্মাণ করছিলেন ফয়েজ উল্লাহ। এতে এলাকাবাসী বাধা দিলে উল্টো হুমকি-ধমকি দিয়ে প্রয়োজনে অভ্যন্তরীণ সড়কও বন্ধ করে দেওয়ার হুমকি দেন তিনি। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক ঘটনাস্থলে ছুটে যান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, ওই ব্যক্তি খালে অবস্থিত কালভার্টের নিচে ও সামনের দিকে পুরোপুরি ভরাট করে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিলেন। খালের ওপর তিনি স্থাপনাও তৈরি করেছেন। ফলে সরকারি আদেশ অমান্য করে খাল ভরাট করে স্থাপনা তৈরি ও পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে তাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status