ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
ঘুরতে গেলেন বন্ধুদের সঙ্গে, লাশ হয়ে ভাসলেন নদীতে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 31 March, 2022, 8:44 PM

ঘুরতে গেলেন বন্ধুদের সঙ্গে, লাশ হয়ে ভাসলেন নদীতে

ঘুরতে গেলেন বন্ধুদের সঙ্গে, লাশ হয়ে ভাসলেন নদীতে

নারায়ণগঞ্জের বন্দরে ব্রহ্মপুত্র নদী থেকে শান্ত নামে ১৬ বছর বয়সী এক হ্যাচারি শ্রমিকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। এ ঘটনায় নিহতের ছয় বন্ধুকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাজরাদী এলাকার গ্রিন গার্ডেন পার্কের সামনে ব্রহ্মপুত্র নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শান্ত একই এলাকার সেলিমের ছেলে।

আটকরা হলেন- হাজরাদী এলাকার মাহবুব আহমেদের ছেলে ১৮ বছর বয়সী বিপ্লব, সহিদুল্লাহর ছেলে রনি, জিউধরা এলাকার সহিদুল ইসলামের ছেলে আকাশ, নিশং এলাকার মোক্তার হোসেনের ছেলে মিনহাজ, মোহনপুর এলাকার রুপচান মিয়ার ছেলে আসরাফুল ইসলাম সিয়াম ও মামুন মীরেরর ছেলে সাজিত।

নৌ-পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মেহেদী জামান জানান, ২৯ মার্চ রাতে বন্ধুদের নিয়ে ব্রহ্মপুত্র নদীর পাশে ঘুরতে যান শান্ত। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে তাদের হাতাহাতি হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় ব্রহ্মপুত্র নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এরই মধ্যে শান্তর ছয় বন্ধুকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status