|
বাউফলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬৮৪ জন
মোঃ আল আমিন আকন
|
|
বাউফলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬৮৪ জন বাউফলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬৮৪ জন ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৬৮৪ জন অসহায় ও নিম্নআয়ের মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসকদের পরীক্ষায় ৮৩ জন ছানি রোগী শনাক্ত হন। এছাড়া ২৭ জন নেত্রনালীর সমস্যায় আক্রান্ত রোগীকে চিহ্নিত করা হয়। ক্যাম্পে ৩১৯ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয় এবং ৩১৪ জনকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। আয়োজকরা জানান, ছানি আক্রান্ত রোগীদের আগামী ২ মে বরিশালের ইস্পাহানী আই ইনস্টিটিউট ও হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা হবে। চক্ষু চিকিৎসা ক্যাম্প বাস্তবায়নে সহযোগিতা করে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্ট। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ডিসিআই’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডা. এহসান হক বলেন, ডিসিআই-আরএসসি চক্ষু ক্যাম্পের মূল উদ্দেশ্য হলো সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া এবং তাদের জীবনে নতুন আশার সঞ্চার করা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
