ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
হিজাব ইস্যুতে বিস্ফোরক জবাব দিলেন বিশ্বসুন্দরী হারনাজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 March, 2022, 1:07 PM

হিজাব ইস্যুতে বিস্ফোরক জবাব দিলেন বিশ্বসুন্দরী হারনাজ

হিজাব ইস্যুতে বিস্ফোরক জবাব দিলেন বিশ্বসুন্দরী হারনাজ

কিছুদিন আগে হিজাব ইস্যুতে উত্তাল হয়ে উঠেছিল গোটা ভারত। প্রায় সব তারকাই এ নিয়ে নিজেদের মতামত দিয়েছিলেন সোশ্যাল মিডিয়া ও সাক্ষাৎকারে। এবার বিষয়টি নিয়ে কথা বলতে শোনা গেল মিস ইউনিভার্স খেতাব জয়ী হারনাজ কৌর সান্ধুকে। দিনকয়েক আগেই দেশে ফেরেন হারনাজ। আর এসেই যেন বোমা ফাটালেন।

এক সাংবাদিক সম্মলনে হারনাজকে প্রশ্ন করা হয় হিজাব নিয়ে। প্রথমেই সুন্দরী জানিয়ে দেন তিনি রাজনৈতিক কোনও ইস্যু নিয়ে মন্তব্য করতে চান না। তারপরও তাকে হিজাব নিয়ে প্রশ্ন করা হলে জবাব দেন, “দেখুন সবসময় আমাদের এখানে মেয়েদেরকেই নিশানা করা হয়। এই যেমন এখন আমাকে নিশানা বানানো হচ্ছে।” এরপর হিজাব প্রশ্নে ক্ষোভ উগড়ে দিতে দেখা যায় তাকে।

হারনাজ বলেন, “আপনারা মেয়েদেরকে ওঁদের মতো করে বাঁচতে দিন। ডানা মেলে উড়তে দিন। ওদের ডানা কাটার তেষ্টা করবেন না। দরকার হলে নিজেদের ডানা কাটুন। মেয়েদের তাদের নিজেদের ইচ্ছা মতো পোশাক পরার অধিকার আছে।”
তিনি আরও বলেন, “কেউ যদি হিজাব পরতে চায়, তাহলে সেটা তার ইচ্ছা। কোনও নারীকে যদি দমিয়ে রাখার চেষ্টা করা হয়, তবে তার উতিত এগিয়ে এসে প্রতিবাদ করা। আমাদের নানা ধর্মের নারীরা যারা আছে, সবার উচিত একে-অপরকে সম্মান জানানো।”

প্রসঙ্গত, ২০২১ সালে বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেন হরনাজ সান্ধু। দীর্ঘ ২১ বছর পর মিস ইউনিভার্সের খেতাব পান কোনও ভারতীয় নাগরিক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status