ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
অনেক প্রযোজক পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, মাফ করে দিয়েছি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 March, 2022, 1:04 PM

অনেক প্রযোজক পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, মাফ করে দিয়েছি

অনেক প্রযোজক পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, মাফ করে দিয়েছি

প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করলেও এখন আর পর্দায় দেখা যায় না আলোচিত-সমালোচিত নায়িকা ময়ূরীকে। সিনেমা জগত ছেড়ে এখন সার্কাস নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। একসময়ের পর্দা কাঁপানো এই অভিনেত্রী সার্কাসকেই নিজের বর্তমান পেশা হিসেবে বেছে নিয়েছেন। সেখানেই নিয়মিত দেখা মেলে তার।

একটি সংবাদমাধ্যমকে ময়ূরী বলেন, চলতে গেলে সংসারে টাকা লাগবে। পেটের জন্যই তো আমরা সবাই পরিশ্রম করি। সিনেমার বর্তমান বাজার খুবই শোচনীয় পর্যায়ে, তাই সার্কাসে অভিনয় করি। এই অভিনেত্রী জানান, সার্কাস দল লায়ন অলিম্পিক গ্রেট রওশন এর মতো দলের সঙ্গে প্রোগ্রাম করেন তিনি। ইতোমধ্যেই বগুড়া, লালমনিরহাট, হবিগঞ্জ ও সিরাজগঞ্জে শো করেছেন তিনি। প্রতিটি শোতে চিত্রনায়ক রবিন খান তার সহশিল্পী থাকেন।

চলচ্চিত্রের প্রযোজকদের প্রতি অভিযোগ করে ময়ূরী বলেন, অনেক প্রযোজক আমাকে দিয়ে সিনেমা বানিয়ে বাড়ি-গাড়ির মালিক হয়েছেন। কিন্তু আমার পারিশ্রমিকের পুরোটা পরিশোধ করেননি। লাখ লাখ টাকা প্রযোজকের কাছে পাওনা আছি। অনেক প্রযোজক পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমি তাদেরকে মাফ করে দিয়েছি। কিন্তু এর বিনিময়ে মিডিয়া থেকে শুধু বদনাম পেয়েছি।

সবশেষ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দীর্ঘদিনের আড়াল ভেঙে সামনে এসেছিলেন ময়ূরী। এর ১৩ বছর আগে চলচ্চিত্রের কাজ করেছেন তিনি। তারপর থেকে সংসার জীবনে মনোযোগী হয়েছেন এই তারকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status