ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
পর্দা কাপানো নায়িকা মুনমুন এখন স্টেজ শো-তে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 March, 2022, 12:21 PM

পর্দা কাপানো নায়িকা মুনমুন এখন স্টেজ শো-তে

পর্দা কাপানো নায়িকা মুনমুন এখন স্টেজ শো-তে

নব্বইয়ের দশকের চাহিদাসম্পন্ন নায়িকা মুনমুন। এখন আবারও মঞ্চে ফিরেছেন তিনি। তবে এ নিয়ে তার আক্ষেপ রয়েছে। পাশের দেশ ভারতের জনপ্রিয় শিল্পীরা যেখানে নিয়মিত স্টেজ শো করে দর্শক মাতান সেখানে বাংলাদেশে কেন বিষয়টি বাঁকা চোখে দেখা হয়- প্রশ্ন মুনমুনের।

সাম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতে মুনমুন বলেন, ‘একটানা কাজ। স্টেজ শো, সিনেমার ডাবিং নিয়ে ব্যস্ত। ডাবিং শেষ করলাম ‘বউ জামাইয়ের লড়াই’। ঈদের পরই শুরু করবো ‘পুলিশ নাম্বার ওয়ান’। সিনেমার কাজ অনেক আগে থেকেই কমিয়ে দিয়েছি। একটানা কাজ করাতাম এক সময়। মঞ্চে কাজ করছি অনেক বছর। অনেকে আমাকে খাটো করার জন্য বলে- যাত্রাপালায় নাচি। আসলে যাত্রাপালার নাচ আমি কখনও করিনি। আমি কাজ করেছি গ্রাম্য মেলাগুলোতে। এসব মেলায় আমাদের ডিমান্ড আছে। আমাদের দর্শক দেখতে চান। এটা আমার ক্যারিয়ারের পার্ট। একজন শিল্পী মঞ্চে কাজ করতে পারেন, নাটকেও কাজ করতে পারেন। আমাদের দেশে একপেশে চিন্তা ভাবনা- নায়ক-নায়িকা শুধু সিনেমায় কাজ করবে?’

তিনি বলেন, ‘মঞ্চে সারা বাংলাদেশে আমাকে চেনে। সিনেমার কাজ বেড়ে গেলেও এখন ষ্টেজ শো ছাড়বো না। মঞ্চে যে আনন্দ আমি পাই, যে স্বাধীনতা থাকে তা সিনেমায় সম্ভব নয়। পারিশ্রমিকও সিনেমার থেকে বেশি।’

প্রসঙ্গত, ১৯৯৬ সালে চলচ্চিত্রে অভিষেক হয় এই নায়িকার। ক্যাপ্টেন এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’ সিনেমায় প্রথম কাজ করেন। বর্তমান সময়ের দেশসেরা নায়ক শাকিব খানের প্রথম ব্যবসাসফল সিনেমার নায়িকাও ছিলেন মুনমুন। সিনেমাটির নাম ‘বিষে ভরা নাগীন’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status