ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
প্রেমিকের সঙ্গে রাগারাগির জেরে প্রাণ গেলো শিল্পী সমিতির নারী সদস্যের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 6 March, 2022, 6:25 PM

প্রেমিকের সঙ্গে রাগারাগির জেরে প্রাণ গেলো শিল্পী সমিতির নারী সদস্যের

প্রেমিকের সঙ্গে রাগারাগির জেরে প্রাণ গেলো শিল্পী সমিতির নারী সদস্যের

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য বিউটি আক্তার মিনু নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর হাতিরঝিলের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রোববার (৬ মার্চ) হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ নিশ্চিত করেছেন।

তিনি জানায়, শনিবার রাত দেড়টার দিকে বড় মগবাজার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পরিবার দাবি করছে, সৌদি প্রবাসী এক ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে মোবাইল ফোনে তার সঙ্গে রাগারাগি হয় বিউটির। এরপর নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন তিনি। কিছুক্ষণ পর তার পরিবারের লোকজন ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে দেখে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন সে। পরে থানায় খবর দেওয়া হয়।

এদিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

বিউটির ছোট ভাই মো. ফারুক জানান, বিউটি চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিল। সিনেমাতে নৃত্যশিল্পী হিসেবে কাজ করতেন। দিলদার, আফজাল শরীফ, কাবিলাসহ অনেকর সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন তিনি।

তিনি আরও জানান, বিশ বছর আগে তার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। এরপরে সে আর কোথাও বিয়ে করেনি। রাতে নিজ রুমে গলায় ফাঁস দিয়েছেন বিউটি। বরিশাল গৌরনদী উপজেলার কালুপাড়া গ্রামের আব্দুল মন্নান খলিফার মেয়ে বিউটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status