ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
মেয়ে কোলে নিয়ে ভারতের বিপক্ষে লড়াই করতে এলেন মা বিসমাহ মারুফ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 6 March, 2022, 6:22 PM

মেয়ে কোলে নিয়ে ভারতের বিপক্ষে লড়াই করতে এলেন মা বিসমাহ মারুফ

মেয়ে কোলে নিয়ে ভারতের বিপক্ষে লড়াই করতে এলেন মা বিসমাহ মারুফ

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়াই করতে ছোট্ট মেয়েকে কোলে নিয়ে মাঠে হাজির হলেন পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ।

নারীদের ওয়ানডে বিশ্বকাপ চলছে নিউজিল্যান্ডে। রোববার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এই ম্যাচ শুরুর আগেই দেখা গেল নিজের ছোট্ট সন্তানকে নিয়ে টিম বাস থেকে নেমে স্টেডিয়ামে ঢুকছেন মারুফ।

এক সময়ে মা হওয়ার পর ক্রিকেট ছেড়ে দেওয়ার ভাবনা ছিল মারুফের। তবে ১২ মাসের ছুটি কাটিয়ে আবার তিনি দেশের জার্সিতে মাঠে নামছেন, সেটাও বিশ্বকাপের মঞ্চে।

গতবছর পাকিস্তান ক্রিকেট বোর্ড প্যারেন্টাল পলিসি চালু করেছিল। সেটাকেই কাজে লাগিয়েছেন বিসমাহ। গর্ভবতী থাকাকালীন এবং তারপরও কিছুদিন তিনি ছুটি পেয়েছিলেন বোর্ডের কাছ থেকে। যদিও বেতন কাটা হয়নি তার।

মাহরুফ জানান, গর্ভবতী হওয়ার পর মা হওয়ার আনন্দের পাশাপাশি নিজের ক্যারিয়ার নিয়ে সংশয় ছিল তার মনে। তবে সেই সংশয় কাটিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

নিউজিল্যান্ডে পাকিস্তান দলের সঙ্গে মারুফের মাও থাকবেন। যেন তার নজরটা ক্রিকেটেই থাকে ও মারুফের ব্যস্ততার সময়টাতে বাচ্চাও একাও না থাকেন। পাশাপাশি মারুফ মা হয়ে মাঠে ফেরার জন্য নিজের স্বামীকেও কৃতিত্ব দিয়েছেন।

তিনি বলেছেন, আমার কিছু সতীর্থের দিকে তাকিয়ে কখনো ভাবতেও পারিনি বিয়ের পর ক্রিকেট খেলতে পারবো। বিশেষত মা হয়ে যাওয়ার পর। কিন্তু সৌভাগ্যবশত, আমার পরিবারের সমর্থন ছিল, আমার স্বামী বিশেষ করে। সে বিশ্বাস করতো আমি অন্য মেয়েদের জন্য অনুপ্রেরণা হতে পারি যারা মা হওয়ার পরও খেলতে চায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status