ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
চাচাকে হত্যায় ছয় বছর পর ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 6 March, 2022, 6:21 PM

চাচাকে হত্যায় ছয় বছর পর ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড

চাচাকে হত্যায় ছয় বছর পর ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড

কক্সবাজারে আপন চাচাকে হত্যার দায়ে তিন ভাইয়ের মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রাম আদালত।

বাগবিতণ্ডার জেরে কক্সবাজারে আপন চাচাকে অপহরণের পর হত্যার দায়ে তিন ভাইয়ের মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের আদালত। একই রায়ে আরেকজনকে যাবজ্জীবন এবং অন্য আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

এ ঘটনার প্রায় ছয় বছর পর রোববার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মোজাম্মেল হক এ রায় দেন।

কক্সবাজারের চকরিয়ার বদরখালীতে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত নুরুল হুদা বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আবু বক্কর সিদ্দিক, ইউনুস হোসেন মানিক, ইব্রাহিম মোস্তফা কাইয়ুম। মামলার অপর দুই আসামির মধ্যে মোহাম্মদ সোহায়েতকে যাবজ্জীবন এবং সাফায়াতকে বেকসুর খালাস দেওয়া হয়।দণ্ডিতদের মধ্যে আসামি আবু বক্কর সিদ্দিক ছাড়া বাকিরা পলাতক রয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৬ সালের ৩০ জুন রাতে নুরুল হুদাকে অপহরণের পর হত্যা করে আসামিরা। এ ঘটনায় ২ জুলাই চকরিয়া থানায় মামলা করেন নিহতের ছেলে মোহাম্মদ শাহজাহান। ১২ জনের সাক্ষ্য শেষে দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায় দেয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status